গঠিত হলো ছড়াকার সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছড়া সাহিত্য চর্চাকে বেগবান করার প্রত্যয় নিয়ে এবং ছড়া লিখিয়েদের মধ্যে সমন্বয় করার লক্ষ্য নিয়ে ১৫ আগস্ট চট্টগ্রামের ছড়া লিখিয়েদের সংগঠন ‘ছড়াকার সংসদ চট্টগ্রাম’ আত্মপ্রকাশ করেছে। ডিসি হিলে অনুষ্ঠিত ছড়াকারদের এই সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় ছড়াকার উৎপল কান্তি বড়ুয়াকে আহ্বায়ক এমরান চৌধুরী ও মিজানুর রহমান শামীমকে যুগ্ম আহ্বায়ক, আ ফ ম মোদাচ্ছের আলীকে সদস্যসচিব, আখতারুল ইসলামকে যুগ্ম সদস্যসচিব এবং মুহাম্মদ নাসির উদ্দিন, সনজীব বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, কেশব জিপসী, মোহাম্মদ আবু তালেব, সনজিৎ দে, মিলন বণিক, লিটন কুমার চৌধুরীকে সদস্য করে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি