গণগ্রন্থাগারে ইন্টারনেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগারের পাঠকেরা এখন থেকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা পাবেন। থাকছে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধাও। ‘রবি ইন্টারনেট কর্নার’ নামে গণগ্রন্থাগারে একটি বিশেষ বিভাগ চালু হয়েছে এই সেবা দেওয়ার জন্য। সেবা কার্যক্রমটি চালু করেছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। গত বুধবার সকালে বিভাগীয় গণগ্রন্থাগারে রবি ইন্টারনেট কর্নারের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবির ভাইস প্রেসিডেন্ট সেগুফতা ইয়াসমীন সামাদ ও আরিফ এম মোসলেহ উদ্দিন, পাবলিক লাইব্রেরির জ্যেষ্ঠ লাইব্রেরিয়ান মো. হামিদুর রহমান, রবি চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান, ব্যবস্থাপক তৌফিকুজ্জান চৌধুরী প্রমুখ।বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান তাঁর বক্তব্যে বলেন, এ সেবা কার্যক্রম চালুর মাধ্যমে পাবলিক লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষক-শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। এতে এক দিকে তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে তাঁরা অনেক দূর এগিয়ে যেতে পারবেন, অপরদিকে ইন্টারনেটের প্রয়োজনীয়তা সম্পর্কেও একটি ধারণা গড়ে উঠবে।রবির ভাইস প্রেসিডেন্ট সেগুফতা ইয়াসমীন বলেন, ‘আমাদের এ ইন্টারনেট কর্নার পাবলিক লাইব্রেরিতে পড়তে আসা সবাইকে সহজেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সহায়তা করবে।’ উল্লেখ্য, রবির বিনা মূল্যে ইন্টারনেট সেবা প্রকল্পের আওতায় দেশের সব কয়টি বিভাগীয় গণগ্রন্থাগারে ‘রবি ইন্টারনেট কর্নার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগারে এ ইন্টারনেট সেবা চালু হলো।  নিজস্ব প্রতিবেদক