গণগ্রন্থাগারের বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় গত ১২ জুলাই। কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দিন। তিনি জানান, ‘জ্ঞানার্জনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে বইপাঠ। জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও পরিমার্জিত করতে বইপাঠের বিকল্প নেই। জ্যেষ্ঠ গ্রন্থাগারিক মো. হামিদুর রহমান স্বাগত বক্তব্যে সমাজের সর্বস্তরের জনগণকে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়াও বক্তব্য দেন বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল আলীম, বিশ্বজি ৎ চক্রবর্তী, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। প্রতিযোগীদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস, রহিমা বেগম, মুহাম্মদ খায়রুল ও মুহাম্মদ নিজামউদ্দিন।ফেনী, রাঙ্গামাটি, চাঁদপুর ও বিভিন্ন জেলা হতে আগত প্রতিযোগীসহ জেলা প্রশাসন, সিটি করপোরেশন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণকারী সব প্রতিযোগীদেরও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।