গণতন্ত্র কান্না করে লাশের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন এক প্রাণীর মতো গণতন্ত্র কান্না করেআগুন জ্বলা এই শহরে। মা হারানো শিশুর মতো আতঙ্কিত এই শহরে গণতন্ত্র কান্না করে। ডানা কাটা পাখির মতো গণতন্ত্র এই শহরে যন্ত্রণাতে কান্না করে। বিড়ালগুলোর ভয়ে ভয়ে গণতন্ত্র এই শহরে গর্তে ঢুকে কান্না করে। রিকশা বাসে হঠাৎ হঠাৎআগুন জ্বলা এই শহরে গণতন্ত্র কান্না করে। আন্দোলনের এই শহরে গণতন্ত্র কান্না করে মর্গে নয় তো লাশের ঘরে।