গণতন্ত্রের নমুনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রের নমুনা ভাইগণতন্ত্রের নমুনাযতই ভাবি এসব নিয়েএকটা কথাও কমু না—তার পরও কি থাকতে পারি মনের ঘরে খিল দিয়ে?যখন দেখি বিরোধী দল কাঁঠাল পাকায় কিল দিয়ে।নির্বাচনে হেরেই তাদের সেই পুরাতন অভিযোগ—‘ভোটের সূক্ষ্ম কারচুপিতে প্রশাসনের ছিল যোগ।মানি না এই নির্বাচন আর মানি না এই সরকারকে’আসল কথা, ‘গদি ছাড়োওটা ভীষণ দরকার যে।’পরের পাঁচটা বছর ধরে চলে তারই কসরতসরকারও নেয় বেছে তখন নিপীড়নের সহজ পথ।মেয়াদ শেষের আগে গদি ছাড়ে কোনো সরকার কি?আন্দোলনের নামে তবে ভোগান্তিটার দরকার কী?