গণতান্ত্রিক যুব ফোরামের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক যুব ফোরামের বায়েজিদ ও চান্দগাঁও থানা শাখার সম্মেলন গত শুক্রবার সকালে নগরের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চন্দাগাঁও শাখার সভাপতি শুভ চাক-এর সভাপতিত্বে ও সংগঠক সুকৃতি চাকমার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, নগরের সভাপতি বিজয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি থ্যুই ক্যচিং মারমা প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সুকৃতি চাকমাকে সভাপতি, নিহন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুপ্রিয় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের বায়েজিদ থানা কমিটি এবং শ্যামল মিত্র চাকমাকে সভাপতি, অমর বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক ও সুখেন্দু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের চান্দগাঁও থানা কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে শপথবাক্য পাঠ করান নগর শাখার সভাপতি বিজয় চাকমা।