গণপরিবহন-ব্যবস্থা ঢেলে সাজানো দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল নগরের গণপরিবহনের বিদ্যমান সংকট নিয়ে নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক।প্রথম আলো: নগরে পিক আওয়ারে, বিশেষ করে সকাল ও বিকেলের দিকে গণপরিবহন-সংকট দেখা দেয়। এ কারণে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হয় নাগরিকদের। গণপরিবহনের ক্ষেত্রে এই অব্যবস্থা ও বিশৃঙ্খলা কেন?জেরিনা: নগরে প্রতিবছর জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হয়। এ ধরনের পরিকল্পনা তৈরির পর বাস্তবায়ন না হলে গণপরিবহন-সংকট প্রকট হয়।প্রথম আলো: এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব কার?জেরিনা: আসলে পরিকল্পনা বাস্তবায়নের প্রকৃত কর্তৃপক্ষ কে?—এর উত্তর আপনারও জানা নেই, আমারও জানা নেই। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন ও পুলিশের যানবাহন শাখা সমন্বিতভাবে কাজ করলে যানজট যেমন কমে আসবে, তেমনি গণপরিবহনের সংকটও কমবে। সবার আগে সিডিএ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। ওই পরিকল্পনায় নগরে নতুন সড়ক তৈরি ও পুরোনো সড়ক সম্প্রসারণসহ অনেক প্রস্তাবনা আছে। সে সঙ্গে বেশি সংখ্যায় বাস নামাতে হবে। মোট কথা গণপরিবহনকে ঢেলে সাজাতে হবে।প্রথম আলো: মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজন। আপনারা কী ভূমিকা রাখছেন? জেরিনা: আমরা সেমিনার-সিম্পোজিয়াম করে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য তাগিদ দিয়ে আসছি। পত্রিকায়ও অনেক লেখালেখি হয়েছে। উন্নত দেশগুলোতে ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করা হয়। সেখানে নাগরিকদের সিংহভাগই গণপরিবহনে যাতায়াত করেন। কর্তৃপক্ষকে এসব বিষয় বিবেচনায় আনতে হবে। প্রথম আলো: মাস্টারপ্ল্যান অনুযায়ী গণপরিবহন নিয়ে কী কী করার কথা ছিল?জেরিনা: এ বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি ও ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছিল। তাঁরা পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, কিন্তু কোনো ফল বেরিয়ে আসেনি। একটা কথা হলো, বেশিসংখ্যক বহুতল ভবন হওয়ায় রাস্তা সংকুচিত হচ্ছে। এতে যানজট বাড়ছে। গণপরিবহন-ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি এ ধরনের অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে।