গণপরিবহনে আপনি যখন যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ছুটির সঠিক ব্যবহার করতেই ১০ জন তরুণের একটি দল রওনা দিল কক্সবাজার। Èএ জার্নি বাই ট্রেনে'র অভিজ্ঞতা নিতেই ট্রেন-ভ্রমণের সদ্ধিান্ত নেয় তারা। সরাসরি না গিয়ে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম। এরপর সেখান থেকে বাসে চড়ে কক্সবাজার। তাদের রাতের ট্রেন। ১০ জনের সঙ্গী দুটি গিটার আর ঢোল। হাতে একতারাও নিয়েছে একজন। ট্রেন ছাড়ার পরপরই পুরো বগি মাথায় তুলল তারা। ট্রেনের স্পিকারে ঘোষিকার কথাও অস্পষ্ট হয়ে যায় তাদের শব্দে। এমনকি মিইয়ে যায় ট্রেনের ঝিকঝিক শব্দও। তাদের ধারণা, পুরো বগিতে যেন তারাই যাত্রী। আশপাশের যাত্রীরা বিরক্তিতে চোখ কুঁচকে ফেলে, কিন্তু বলার কিছুই থাকে না। তাই বাধ্য হয়ে ১০ জোড়া চোখের সঙ্গে জেগে থাকে পুরো বগির ঘুমজড়ানো চোখগুলো। তারা বুঝতেই পারল না, তাদের আনন্দের জন্য বাকি যাত্রীরা অসুবিধা বোধ করলেন। শুধু ট্রেন নয়, যেকোনো গণপরিবহনে ভ্রমণ বা যাতায়াতের সময় কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। ট্রেনে ভ্রমণেবাংলাদেশ রেলওয়ের উপপরিচালক গোলাম মোস্তবার কাছ থেকে জানা গেল ট্রেনে ভ্রমণের সময় বিবেচনা করা উচিত এমন কিছু তথ্য।  কাউন্টার থেকে কাঙ্ক্ষিত দূরত্বের নির্দষ্টি টিকিট সংগ্রহ করে ট্রেনে ওঠা উচিত। নির্দষ্টি ট্রেনের, নির্ধারিত শ্রেণীতে নিজ আসনেই বসতে হবে। সাবধানতার সঙ্গে এক বগি থেকে অন্য বগিতে যাতায়াত করতে হবে। জেনে রাখা ভালো, বিনা টিকিটে ট্রেন-ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ।  যদি কোনো ব্যক্তি তঁার স্বজনকে স্টেশনে স্বাগত বা বিদায় জানাতে আসেন, তাহলে প্ল্যাটফর্ম টিকিট (পঁাচ টাকা) কাটা আবশ্যক।  ভ্রমণের সময় অন্যদের বিরক্তির কারণ হয়ে দঁাড়াচ্ছে∏এমন কাজ করা উচিত নয়। বিশেষ করে রাতে বা অসুস্থ ব্যক্তি যদি আপনার সহযাত্রী হন, তখন এটি খেয়াল রাখতে হবে। নির্দষ্টি এবং যুক্তিসংগত কারণ ছাড়া ট্রেনের শিকল টানা থেকে বিরত থাকার অনুরোধ করেছে রেলওয়ে কতর্ৃপক্ষ।  ট্রেনে বিপজ্জনক, দাহ্য পদার্থ ও অবৈধ জিনিসপত্র নিয়ে ভ্রমণ করা কোনোভাবেই উচিত নয়। ট্রেনে ব্যবহার করা জিনিস বা চিপস, বিস্কুটের প্যাকেট যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলুন। ট্রেন রাষ্ট্রীয় সম্পদ। তাই একে নষ্ট, ধ্বংস করা থেকে বিরত থাকা এবং বাধা দেওয়া সবার কর্তব্য। বাস-ভ্রমণে কিছু সতর্কতাট্রেনের মতো পাবলিক বাসে যাতায়াতের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সড়ক জনপথ কতর্ৃপক্ষের উপপরিচালক শেখ মো. মাহবুব-ই-রাব্বানী।  আগে নামতে দিয়ে পরে ওঠা উচিত। সময় বঁাচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে বাসে ওঠা উচিত নয়। নারীদের জন্য বরাদ্দ আসনে কোনোভাবেই পুরুষ যাত্রীদের বসা উচিত নয়। একই সঙ্গে চলন্ত বাসে ওঠানামা দুর্ঘটনার কারণ হতে পারে। বয়স্ক যাত্রী, শিশু, অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দেখলে আসন ছেড়ে বসতে দেওয়া ভদ্রতার পরিচয়ই বহন করে। বাসের সহকারী ও সহযাত্রীর সঙ্গে অসেৌজন্যমূলক আচরণ করা উচিত নয়। চলন্ত বাসে এমন কিছু করবেন না, যাতে চালকের বিঘ্ন ঘটে।  বাসের চালকের সঙ্গে অযথা গল্প না করাই ভালো। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যেসব বাসে টিকিট পদ্ধতি চালু আছে, সেসব বাসে কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট কেটে ওঠা উচিত।  বাসে ধূমপান নিষদ্ধি।  বাসে উচ্চ স্বরে মুঠোফোনে কথা বলা উচিত নয়।  বাস ফেরিতে ওঠা ও নামার সময় বাস থেকে নেমে যাবেন।  চলন্ত বাস থেকে কলার খোসা, জ্বলন্ত কোনো কিছু, পানির বোতল, কেৌটা বা এ-জাতীয় কিছু সড়কপথে ফেলে দেওয়া থেকে বিরত থাকুন। যেকোনো সহযাত্রীর থেকে নির্দষ্টি দূরত্বে বসতে বা দঁাড়াতে হবে। না হলে হুট করে গাড়ির ব্রেক কষলে হুড়মুড়িয়ে একজনের আরেকজনের ওপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাসের দরজার কাছে জটলা না করে পেছনে জায়গা থাকলে সেখানে দঁাড়ালে নামার সময় কারও অসুবিধা হবে না। লঞ্চে ওঠার আগে টিকিট কেটে লঞ্চে উঠুন। লঞ্চের ডেকে অযথা ঘোরাফেরা করবেন না।  নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন।  সহযাত্রীর সমস্যা হয়∏এমন কোনো কাজ করা উচিত নয়। টয়লেট ব্যবহারের বেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। খোলা খাবার গ্রহণ না করাই ভালো। প্রয়োজনে বাসায় তৈরি খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে লঞ্চে উঠুন।  শিশুদের লঞ্চে চলাফেরার সময় সতর্ক থাকুন। একই সঙ্গে নিজে সতর্কতার সঙ্গে লঞ্চে চলাফেরা করুন।  লঞ্চে ওঠানামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। লঞ্চ ঘাটে ভেড়ার আগে লাফ দিয়ে নামা উচিত নয়।  খারাপ আবহাওয়ার সময় লঞ্চে ভ্রমণ না করাই ভালো।  অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ওঠা কোনোভাবেই উচিত নয়।