গণপরিবহনের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক: ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির নেতারা।

ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু স্বাক্ষরিত এক বিবৃতিতে গণপরিবহনের বর্ধিত ভাড়া অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। বিবৃতিতে নেতারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে। এ অবস্থায় সাধারণ জনগণ যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন গণপরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা এল। এতে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক বাড়বে বলে আশঙ্কা করেন নেতারা। পাশাপাশি তাঁরা মিটারে সিএনজি অটোরিকশা চালাতে চালক-মালিকদের বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান। বিজ্ঞপ্তি।