গণপরিবহন-সংকটে ক্যাবের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প ব্যবস্থা না নিয়ে হাইকোর্টের নির্দেশে ব্যাটারি চালিত রিকশা বন্ধের পর চট্টগ্রামে গণপরিবহনে অরাজকতা ও সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শহরে জরুরি ভিত্তিতে বিআরটিসির বাস চালু ও সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজনের দাবি জানান ক্যাব চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতারা।
৬ সেপ্টেম্বর চান্দগাঁওয়ে অবস্থিত ক্যাব কার্যালয়ে সংস্থার বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান। এতে বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, ক্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জেসমিন সুলতানা, সদস্যসচিব অজয় মিত্র, ক্যাব নেতা দবির উদ্দীন খান, আবদুল ওয়াহাব চৌধুরী, ফজলুল গনি মাহমুদ, আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি।