প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের গণমুখ থিয়েটারের সাধারণ সভা ২৫ আগস্ট সন্ধ্যায় গণপাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণমুখ থিয়েটারের পরিচালক সত্যপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে ও উপপরিচালক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় সংগঠনের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, সহসভাপতি শিমুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মনির মোবারক, সদস্য তুষার ধর, কাউসার আজম, জয়নাব বেগম ও মো. সাকিব।