গণমুখ থিয়েটারের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে নাট্যচর্চার অন্যতম সংগঠন গণমুখ থিয়েটারের মিলনমেলা ৯ অক্টোবর সকালে সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে অনুষ্ঠিত হয়। মিলনমেলায় গান, কবিতা, স্মৃতিচারণ, চেয়ার খেলা, কুপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গণমুখ থিয়েটারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আবু সুফিয়ান, বিপুল সেন, বাবুল পাল, জাবেদ আবেদীন, উত্তম পাল, শিমুল চক্রবর্তী, কাউসার আজম, গিয়াস উদ্দিন, মনির মোবারক, জয়নাব বেগম প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার