গণায়নের নাট্যোৎসব আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ বছরে পা দিয়েছে গণায়ন নাট্যসম্প্রদায়। এ উপলক্ষে নগরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী ‘গণায়ন নাট্যোৎসব ২০১৫’। বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস। উদ্বোধনী পর্ব গণায়নের সূচনালগ্নের সাত নাট্যকর্মীকে সম্মাননা দেওয়া হবে। এরপর গানে গানে মাতাবেন শিল্পী সন্দীপন।
আয়োজনের দ্বিতীয় দিন বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে থাকছে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের পরিবেশনায় গণসংগীতের আয়োজন।
এরপর মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় থাকছে গণায়ন নাট্যসম্প্রদায়ের নাটক মুক্তধারা। এ ছাড়া অন্যান্য দিনেও চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নাটক মঞ্চস্থ হবে।