গণিত উৎসবের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব

১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৫ ও ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ইতিমধ্যেই ১৭টি অঞ্চলে শুরু হয়ে গেছে নিবন্ধন।
দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা ও থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে এই উৎসব।
এবার ২৪টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রংপুর, পঞ্চগড়, বগুড়া, খুলনা, নড়াইল, রাজবাড়ী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নরসংদী, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকা।
বরাবরের মতো এবারের উৎসবের সার্বিক পৃষ্ঠপোষক ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আর সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো।
আঞ্চলিক উৎসবে নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে www.matholympiad.org.bd
বায়েজিদ ভূঁইয়া