গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ১৬ জানুয়ারি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আখতার। উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, মো. ফোরকান, মোস্তফা রিজভী, ফারুকুল আলম, এ এস এম মহিউল ইসলাম, এ এস এম মাইন উদ্দিন, মাকসুদ আলম প্রমুখ।

 জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণা করে বক্তব্য দেন। এতে অংশ নেন মো. মোসলেম, মেহেদী হাছান, ফখরুল ইসলাম, ফরহাদ হোসেন, আনোয়ার জাহিদ প্রমুখ। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল ফ্যাশন শো, আবৃত্তি, নাচ, গান, কৌতুক, রম্য নাটিকার পরিবেশনা ও ব্যান্ড শো। অনুষ্ঠানে বিভাগটির প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। িবজ্ঞপ্তি