গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের স্মরণিকার প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী পরিষদের আয়োজনে সংগঠনের প্রকাশিত স্মরণিকা স্মৃতিময়–এর প্রকাশনা উৎসব ৩ জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আকতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক আবুল মনছুর চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমান উল্লাহ, বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক মো. আসহাব উদ্দিন ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।
প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী পরিষদের সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক শিপন নাথের সঞ্চালনায় বক্তব্য দেন গণিত বিভাগের প্রাক্তন ছাত্র মাজহারুল ইসলাম, মুহাম্মদ মহসিন চৌধুরী, রবি শংকর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্মরণিকা স্মৃতিময়–এর মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি