গত তিন বছরে কোনো গর্ভবতী মায়ের মৃত্যু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাড়ে তিন বছরে কাপ্তাইয়ে গর্ভবতী কোনো মায়ের মৃত্যু হয়নি। বাল্য বিয়ে কমে যাওয়া এবং নারী-পুরুষ সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হয়েছে।
উপজেলা হাসপাতাল ও স্থানীয় অন্যান্য সূত্রের উদ্বৃতি দিয়ে কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক মং স্টিফেন চৌধুরী। কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের যৌথ উদ্যোগে ১১ জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস। পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জ্বল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক মং স্টিফেন চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মারমা।