গতবারের তুলনায় অনেক ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আট উপজেলায় এক হাজার ৫৭টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছে ১৭ হাজার ৩৭১ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে আট হাজার ২৮৫ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছে সাত হাজার ৩৩৫ ও তৃতীয় বিভাগ পেয়েছে এক হাজার ৭৫১ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯ হাজার ৭১৯ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৩৪ জন। জেলায় পাসের হার ৮৮ দশমিক ০৯।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, গতবারের তুলনায় এবার ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে।আগামী ১৫ জানুয়ারি প্রথম বিভাগ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তি নির্ধারণ করা হবে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার আটটি উপজেলা—সদর, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীর ৩৭৬টি সরকারি প্রাথমিক, ৪৮৫টি রেজিস্টার্ড প্রাথমিক, ৩৩টি কমিউনিটি, একটি পরীক্ষণ, ১২০টি কেজি স্কুল ও ৪২টি এনজিও পরিচালিত আনরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করেছে ১৭ হাজার ৩৭১ জন। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৪৫৪ জন (পাসের হার ৯১ দশমিক ২৭), রামু উপজেলায় দুই হাজার ১০৭ (পাসের হার ৮১ দশমিক ২২), উখিয়া উপজেলায় এক হাজার ৪৭১ (পাসের হার ৯০ দশমিক ১৯), টেকনাফ উপজেলায় এক হাজার ২৪২ (পাসের হার ৮৩ দশমিক ৮৭), চকরিয়া উপজেলায় পাঁচ হাজার ২৭ (পাসের হার ৯৩ দশমিক ৫০), পেকুয়া উপজেলায় এক হাজার ১৭৪ (পাসের হার ৯১ দশমিক ৩৬), কুতুবদিয়া উপজেলায় এক হাজার ৩১ (পাসের হার ৮০ দশমিক ২৩) ও মহেশখালী উপজেলায় এক হাজার ৮৬৪ (পাসের হার ৮৪ দশমিক ৬৮) জন।ইবতেদায়ি শিক্ষা সমাপনীজেলার আটটি উপজেলা থেকে এবারের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৫১৪ জন। পরীক্ষায় অংশ নেয় আট হাজার ৩৩৮ জন। এর মধ্যে পাস করেছে ছয় হাজার। প্রথম বিভাগ পেয়েছে এক হাজার ৮৫৮, দ্বিতীয় বিভাগ দুই হাজার ৭২২ এবং তৃতীয় বিভাগ এক হাজার ২০ জন। জেলায় পাসের হার ৭১ দশমিক ৯৫।