গতির রাজ্যে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্য মানেই নিরলস ছুটে চলা এক সাহসী মন, যা নিমিষেই সম্ভব করে সব অসম্ভবকে। তারুণ্যের দুরন্তপনা আর গতির দাপটে চূর্ণ হয়ে যায় সব প্রতিবন্ধকতার পাহাড়। তারুণ্যের গতিকে আরও বাড়িয়ে দিতে গত ২৭ ফেব্রুয়ারি তারহীন ওয়াই-ম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবি ফ্যান্টাসি কিংডমের ‘এক্সট্রিম রেসিং’-এ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘স্পিড ইজ হ্যাপিনেস’ নামে গো-কার্ট চ্যাম্পিয়নশিপ। মানে মোটর দৌড়ের দারুণ এক প্রতিযোগিতা। নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আন্তবিশ্ববিদ্যালয় গো-কার্ট প্রতিযোগিতার।তারুণ্য গতিতে ছিন্নভিন্ন হয়ে যায় সব অলসতা। তারুণ্যকে গতির রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য আয়োজন করা হয় ‘স্পিড ইজ হ্যাপিনেস’। কিউবি আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এমন প্রতিযোগিতা। নয়টি বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার ৫০০ জনের মধ্যে বাছাই করে ৭২ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। নকআউট পদ্ধতিতে এ গো-কার্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। গতির এই প্রতিযোগিতা শুরু আগেই প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এআইইউবি), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ৭২ জন লড়েন ১২টি গ্রুপে।উন্নত দেশে পড়াশোনার বাইরেও আলাদাভাবে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। তাঁদের শিক্ষাজীবনকে গতিময় করে তোলার জন্য বিভিন্ন গতির প্রতিযোগিতার আয়োজন করে। আমরা চাই আমাদের দেশের শিক্ষার্থীদের চলার পথটুকু যেন আরও গতিময় হয়। জাতীয় প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে এসব কথাই বলেন কিউবির প্রধান বিপণন কর্মকর্তা রাসেল টি. আহমেদ।রাসেল আরও বলেন, ইন্টারনেট ও গতি একটি অন্যটির পরিপূরক। শিক্ষার্থীদের জন্য এখন ইন্টারনেট অপরিহার্য। মনের গতিকে এগিয়ে নেওয়ার জন্য অংশ নিতে হবে পাঠ্যসূচির বাইরের নানা রকম কার্যক্রমে। গতির প্রতিযোগিতায় অংশ নিলে শিক্ষার্থীদের মনেও গতি আসবে বলে তিনি মনে করেন।গতির এ গো-কার্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দময় একটি দিন কাটায় ফ্যান্টাসি কিংডমে। এতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মোসাদ্দেক আলী মুক্তাদির চ্যাম্পিয়ন হন। আর প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন যথাক্রমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আবদুল্লাহ আল রাজিব ও এআইইউবির আবিদ আহমেদুল হক। চ্যাম্পিয়ন মুক্তাদির ট্রফির সঙ্গে লেনোভার সৌজন্যে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ভ্রমণ করার সুযোগ এবং ইন্টেলের সৌজন্যে একটি ল্যাপটপ কম্পিউটার পেয়েছেন। প্রথম ও দ্বিতীয় রানারআপও পেয়েছেন একটি করে ল্যাপটপ কম্পিউটার। মোসাদ্দেক আলী চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমাদের চলার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তেমনি গো-কার্ট প্রতিযোগিতায় রেসের প্রতিটি বাঁক পেরোতে হয় শক্ত হাতে। এরপরই এসেছে চূড়ান্ত বিজয়। এই রেসের মতো শিক্ষাজীবনে রেসে এগিয়ে যেতে চাই সমানতালে।’পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি মবস, ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর, লেনোভোর ব্যবসায় ব্যবস্থাপক রুমেসা হোসেন, কনকর্ড গ্রুপের মহাব্যবস্থাপক অনুপ সরকার ও রাসেল টি. আহমেদ।