গন্তব্য রাইন্যা টুগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইন্যা টুগুন ইকো রিসোর্টে প্রকৃতির ছায়ায় জমে ওঠে আড্ডা l প্রথম আলো
রাইন্যা টুগুন ইকো রিসোর্টে প্রকৃতির ছায়ায় জমে ওঠে আড্ডা l প্রথম আলো

রাঙামাটি-কাপ্তাই নতুন সড়কের পাশে কাপ্তাই হ্রদের তীরে গড়ে উঠেছে রাইন্যা টুগুন ইকো রিসোর্ট। রাঙামাটি শহর থেকে ১৭ কিলোমিটার এবং কাপ্তাই বঁাধ থেকে পঁাচ কিলোমিটার দূরে কামিলাছড়ি এলাকায় গড়ে ওঠা এই রিসোর্টে হ্রদ ও পাহাড়ের সবুজ বনানীর অপূর্ব নিসর্গ উপভোগ করা যাবে।
জুমের ধান কাটা হয়ে গেলে ওই জুমখেতকে চাকমা ভাষায় বলা হয় রাইন্যা। আর যেকোনো উঁচু স্থানকে বলে টুগুন। আদিবাসীদের ঐতিহ্য তুলে ধরতেই রিসোর্টের এমন নামকরণ। এটি

দেখা মিলবে এমন পাখির l প্রথম আলো
দেখা মিলবে এমন পাখির l প্রথম আলো

মূলত একটি ইকো টুরিজম কেন্দ্র। পরিবেশবান্ধব পর্যটনশিল্প হিসেবে এই রিসোর্ট গড়ে তুলেছে স্থানীয় সংস্থা স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটি (সাস)।
রাঙামাটি শহর থেকে দুভাবে যাওয়া যায় এই রিসোর্টে। কাপ্তাই হ্রদ দিয়ে নৌপথে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে আসতে খরচ হবে এক থেকে তিন হাজার টাকা। সময় লাগবে দুই ঘণ্টার মতো। তবে আসার পথে লেকের অপূর্ব দৃশ্য মন ভরিয়ে দেবে। এ ছাড়া রাঙামাটির আসাম বস্তি হয়ে সড়কপথে সিএনজিচালিত অটোরিকশায় আসা যায় এ রিসোর্টে। এ জন্য সিএনজিভাড়া গুনতে হবে ৫০০ টাকার মতো। সময় লাগবে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট।
রাইন্যা টুগুনের নিরিবিলি পরিবেশে বার্ষিক সভা অনুষ্ঠান, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বনভোজন আয়োজন করা যাবে। এখানে এখনো রাতে থাকার ব্যবস্থা করা হয়নি। বেশ কয়েকটি কটেজের নির্মাণকাজ চলছে। সেগুলো নির্মিত হলে অতিথিরা থাকার সুযোগ পাবেন। তবে যঁারা অ্যাডভেঞ্চারপ্রিয়, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা থেকে যেতে পারেন রিসোর্টের খাবার ঘরে।
সাসের নির্বাহী পরিচালক ললিত সি চাকমা বলেন, নিরিবিলি পরিবেশে গাছগাছালি ও নানা প্রজাতির পাখির কিচিরমিচির আর নির্মল প্রাকৃতি যে মানুষকে আকৃষ্ট করতে পারে, তা অনেকের ধারণার বাইরে। পাশাপাশি এ রিসোর্টে থাকবে আধুনিক সুযোগ–সুবিধা। রিসোর্টের পাশে রয়েছে অর্ধশত বছরের পুরোনো আদিবাসী গ্রাম। সেখানে পর্যটকদের বোড়ানোর সুযোগ রয়েছে। রিসোর্ট এলাকায় ইতিমধ্যে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছ, দেশি–বিদেশি ফুলের গাছ, লতাগুল্ম স্থান পেয়েছে। এখানে রয়েছে সভা ও ইভেন্ট পরিচালনার সুবিধা। কাপ্তাই হ্রদের সবুজ জলরাশিতে লাইফ জ্যাকেট দিয়ে সঁাতার কাটা, নৌযানে ভ্রমণ ও সঁাতার শেখার সুযোগও রয়েছে এখানে।
এখানে নিজে রান্না করে খাওয়া যাবে। পাশাপাশি পছন্দমতো তালিকা ধরিয়ে দিলে বাজার থেকে সেসব কিনে এনে রান্না করে দেবেন রঁাধুনি।
রিসোর্টের তত্ত্বাবধায়ক শুভাশীষ চাকমা জানান, রাইন্যা টুগুন ইতিমধ্যে স্থানীয় এবং জেলার বাইরে থেকে আসা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক বেসরকারি সংস্থা বার্ষিক সভা, বনভোজন আয়োজনসহ নিরিবিলি পরিবেশে সময় কাটাতে রাইন্যা টুগুনকে বেছে নিচ্ছে।