‘গন্তব্য হার্ভার্ড’ ছাপা হওয়ায় অনেক পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারই নির্বাচিত কয়েকটি ছাপা হলো এ সংখ্যায়।অভিনন্দন! ১৯ এপ্রিল স্বপ্ন নিয়েতে প্রকাশিত ‘গন্তব্য হার্ভার্ড’ নিবন্ধটি পড়ে আমি অভিভূত। লেখাটি উচ্চশিক্ষায় আগ্রহী আমাদের দেশের শিক্ষার্থীদের সহযোগিতা করবে। তথ্যপূর্ণ এমন একটি লেখা ছাপানোর জন্য আবারও ধন্যবাদ।মোকলেসুর রহমান, ঢাকা।[email protected]খুবই ভালো হতো যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ণাঙ্গ প্রক্রিয়া স্বপ্ন নিয়ে পাতায় ছাপানো হতো।মির সাখাওয়াত[email protected]** বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.admissions.college.harvard.edu/faq/index.htmlহার্ভার্ড নিয়ে আমি আগে থেকেই কৌতূহলী। প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সম্পর্কিত লেখাটা পড়ে ভালো লাগল। লেখক শিখ্তী সানীকে অনেক ধন্যবাদ।তুষার কাওসার[email protected]এ ধরনের একটি লেখা ছাপা হওয়ায় হূদয়ের অন্তস্তল থেকে সবাইকে অভিনন্দন জানাই। আসলেই যে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলো তারই প্রমাণ। তাঁদের গল্পগুলো আমাদের আশাবাদী করে তোলে যে একদিন আমরা দারিদ্র্য ও দুর্নীতি থেকে আমাদের দেশকে মুক্ত করতে পারব। আপনারা জেনে গর্বিত হবেন, পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের আরও অনেক শিক্ষার্থী পড়ছেন। ভবিষ্যতে তাঁদের নিয়েও লেখার ধারা অব্যাহত থাকবে আশা করি।চৌধুরী আবদুল্লাহ হিল বাকিশিক্ষার্থী, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, যুক্তরাজ্য[email protected]আমি একজন বাংলাদেশি শিক্ষার্থী। বর্তমানে সিআরপির অধীনে অনার্স পড়ছি ‘অকুপেশনাল থেরাপি’ বিষয়ে। আমি উচ্চতর শিক্ষাগ্রহণের জন্য হার্ভার্ডে বৃত্তিসহ পড়তে আগ্রহী। সেটা কি সম্ভব? সালমা আক্তার, সিআরপি, সাভার, ঢাকা।** আপনি ভিজিট করতে পারেন: http://www.admissions.college.harvard.edu/financial_aid/index.html এই ঠিকানায়।