গম যে কারণে গুম হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: রীতিমতো আয়োজন করে ৩৩ হাজার মেট্রিক টন গম চুরি করা হয়েছে। ৫ হাজার ৯২টি ট্রাকে করে এই গম বন্দরের গুদাম থেকে সরিয়ে ফেলা হয়। চট্টগ্রামেরই কয়েকজন ব্যবসায়ীর কাছে এই গম বিক্রিও করা হয়। দক্ষিণ কোরিয়ার একটি বিমা কোম্পানি এই চুরির সুরাহা করতে আদালতের আশ্রয় নিয়েছে। কেনার সময় ওই গমের দর ধরা হয়েছিল প্রতি টন ২৭ হাজার ৭০৮ টাকা। এ হিসাবে চুরি যাওয়া গমের দাম দাঁড়ায় প্রায় ৯০ কোটি টাকা। এই গম আমদানি হয়েছিল খাদ্য অধিদপ্তরের জন্য। কিন্তু তা সরকারি খাদ্যগুদামে সরবরাহের আগেই চুরি হয়ে যায়। (সূত্র: প্রথম আলো, ৮ আগস্ট ২০১৭)

১.

বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ওঠে জলাবদ্ধ। অথই সমুদ্রের ছোঁয়া পাওয়া যায় ব্যবসাপ্রতিষ্ঠান এবং মানুষের ঘরে ঘরে। বন্দরনগরীর গুদামঘরগুলোতে ‘পানির প্রবেশাধিকার সংরক্ষিত’ নয়। ফলে যে কোনো সময়, যেকোনো ফুটা দিয়ে পানি জায়গা করে নিতে পারে গুদামঘরের ভেতরে। আর তা হলে নষ্ট হবে মহামূল্যবান গম। তাই আলোচ্য ৩৩ হাজার টন গম গুদামঘর থেকে সেই আগেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।

২.

দীর্ঘদিন বদ্ধ ঘরে থাকার কারণে গমের দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাই ৫ হাজার ৯২টি ট্রাকে করে দেশভ্রমণের জন্য ৩৩ হাজার টন গমকে সরিয়ে ফেলা হয়। রস‍+আলোর গবেষণায় বের হয়ে এসেছে, শিশু গমগুলো ঢাকার শিশুপার্ক ও চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে। আর মাঝারি বয়সেরগুলো বিভিন্ন সিনেমা হলে এবং বুড়োরা আপাতত খাদ্য মন্ত্রণালয় পরিদর্শনে ব্যস্ত।

৩.

আরেক গবেষণায় অবশ্য জানা গেছে ভিন্ন তথ্য। ৫ হাজার ৯২টি ট্রাকে করে দেশভ্রমণের সময় ট্রাকগুলো নারায়ণগঞ্জ পৌঁছালে ৩৩ হাজার টন গুম হয়ে যায়। অথচ গণমাধ্যমে বলা হচ্ছে ৩৩ হাজার টন গম সরিয়ে ফেলা হয়েছে!

৪.

একটি গুদামঘরে থাকা গমের স্তূপ থেকে ৩৩ হাজার টন গম সরিয়ে ফেলা হলে গুদামঘরে আর কতটুকু গম বাকি থাকে? এ ধরনের গাণিতিক সমস্যার সৃজনশীল ব্যবহারিক দেখাতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও এর সমাধান আজও কেউ করতে পারেনি।

অাঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
অাঁকা: জুনায়েদ আজীম চৌধুরী