গরম গরম স্যুপ
শীতের সকালে বা বিকেলের নাশতায় ধোঁয়া ওঠা এক বাটি গরম স্যুপের তুলনা নেই। দেখুন জিনাত নাজিয়ার দেওয়া রান্নাগুলোসবজির স্টুউপকরণ: গাজর, আলু, ফুলকপি, টমেটো একটু বড় করে কাটা ৩ কাপ, মটরশুঁটি ও বরবটি আধাকাপ করে, আস্ত গোলমরিচ ১ টেবিল-চামচ, এলাচ ও দারচিনি ৩ থেকে ৪টা করে, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, বড় করে কাটা পেঁয়াজ ১ কাপ, সয়াবিন তেল ১ টেবিল-চামচ, মাখন ৫০ গ্রাম, চিনি, লবণ ও কাঁচা মরিচ কুচি স্বাদমতো, পানি প্রয়োজনমতো, পাতলা দুধে কর্নফ্লাওয়ার গোলানো ৩ টেবিল-চামচ, লেবুর রস আধা চা-চামচ।প্রণালি: সব সবজি ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিতে হবে। তেল গরম করে এলাচ, দারচিনি ও পেঁয়াজ কুচি ভেজে সব সবজি একটু হালকা আঁচে ভাজতে হবে। এরপর বড় করে কাটা পেঁয়াজ, টমেটো ও গোল মরিচ দিয়ে রান্না করতে হবে। সবজি যেন পানিতে ডুবে থাকে, এমন পরিমাণে পানি দিতে হবে। ১০ থেকে ১২ মিনিট পর সবজি সেদ্ধ হলে চিনি, লেবুর রস, স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে আরও একটু দমে রাখতে হবে। দুধে কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে দিতে হবে। থকথকে হয়ে এলে ওপরে মাখন দিয়ে নামাতে হবে। এই রান্নায় লবণ পরে দিলে সবজির রং ঠিক থাকবে। ইচ্ছা হলে ক্যাপসিকাম দেওয়া যাবে।চিকেন স্যুপউপকরণ: মুরগির কিমা ১ কাপ, গমের আটা অথবা কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, চিকেন স্টক ৩ কাপ, কুচি করা গাজর ২ টেবিল-চামচ, কচি মটরশুঁটি আধা কাপ, সয়াসস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, স্বাদ লবণ ১ চা-চামচ, সিরকা ১ চা-চামচ, চিনি, লবণ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো। চিকেন পাউডার ১ টেবিল-চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: কিমায় সয়াসস, গোল মরিচের গুঁড়া, সিরকা ও লবণ দিয়ে ১০ থেকে ১২ মিনিট রাখতে হবে। কিমা ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না আসে। এবার স্টকে সবকিছু মিলিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করতে হবে। পছন্দমতো ঘন হলে ধনে পাতা দিয়ে নামাতে হবে।কর্ন স্যুপউপকরণ: কর্নফ্লাওয়ার ৪ টেবিল-চামচ, সুইট বেবিকর্ন ১ কাপ, স্বাদ লবণ ১ চা-চামচ, সয়া প্রোটিন ও চিকেন পাউডার ২ টেবিল-চামচ করে, পাতলা দুধে গোলানো ডিম ১টা, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ, ধনে পাতা, গোলমরিচের গুঁড়া সামান্য, পানি বড় কাপের ২ কাপ, লেবুর রস আধা চা-চামচ।প্রণালি: বেবিকর্ন সামান্য পানি দিয়ে ১ মিনিট ভাপিয়ে নিতে হবে। এরপর লেবুর রস ও ডিম ছাড়া সবকিছু পানিতে গুলিয়ে চুলায় মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করতে হবে। স্বাদ অনুযায়ী ঘন হয়ে এলে একটু ওপর থেকে গোলানো ডিম এক হাতে ছাড়তে হবে, অন্য হাতে অনবরত নাড়তে হবে। তা না হলে ডিম দলা পাকিয়ে যাবে। ডিম দেওয়ার পর এই স্যুপ দেখতে খুব ভালো হয়। এরপর ওপরে লেবুর রস দিয়ে নামাতে হবে।প্রন স্যুপউপকরণ: খোসা ছাড়ানো চিংড়ি আধা কাপ, গমের আটা ৩ টেবিল-চামচ, স্বাদ লবণ ১ চা-চামচ, পাতলা দুধ আধা কাপ, টমেটো সস ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি, লবণ ও চিনি পরিমাণমতো, সয়া, প্রন ও ক্যারামেল পাউডার ১ টেবিল-চামচ করে, সিরকা ১ চা-চামচ, এক চিমটি সরিষার গুঁড়া, পানি ৩ কাপ, ধনে পাতা অল্প পরিমাণ।প্রণালি: চিংড়ি কুচি করে কেটে অল্প স্বাদ লবণ, সিরকা ও লবণ দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এবার ধনে পাতা ছাড়া সব উপকরণ একসঙ্গে পানিতে গুলিয়ে চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে। ৭ থেকে ৮ মিনিট রান্না হলে স্যুপ এমনিতেই ঘন হয়ে আসবে। তখন ধনে পাতা দিয়ে নামাতে হবে।