গরম বাতাসভর্তি বেলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিওদর কোনিয়ুকভের বেলুন
ফিওদর কোনিয়ুকভের বেলুন

* গরম বাতাস ভর্তি বেলুন প্রথমবারের মতো আকাশে উড়েছিল ১৭৮৪ সালে। ফ্রান্সে ওড়ানো ওই বেলুনের যাত্রী ছিল একটি ভেড়া, একটি হাঁস ও একটি মুরগি!
* বেলুনে চেপে আকাশে ওড়া প্রথম অভিযাত্রীর নাম জঁ ফসোয়া পিলাতে দো রোজিয়ে। ১৭৮৩ সালে প্রথম আকাশে উড়েছিলেন এই ফরাসি উড্ডয়নবিশেষজ্ঞ। গরম বাতাস ভর্তি বেলুন দুর্ঘটনায় মারা যাওয়া প্রথম মানুষও তিনি!
* আজকাল যেমন ড্রোন ব্যবহৃত হচ্ছে, ১৭৯৪ সালে ঠিক একই রকম কাজে ব্যবহৃত হয়েছিল বেলুন! ফরাসি বিপ্লবের সময় অন্টারপ্রনান্ট নামের একটা বেলুন দিয়ে নজরদারি চালানো হয়েছিল অস্ট্রিয়ান বাহিনীর ওপর। যুদ্ধে ফরাসিরাই জিতেছিল!
* ১৮০০ থেকে ১৯০০ শতকে গরম বাতাস ভর্তি বেলুনের দুঃসাহসী প্রদর্শনী চালু ছিল, যেখানে স্টান্টম্যান ঝুড়িবিহীন বেলুন নিয়ে আকাশে উড়ত। বেলুনটা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছাত, তখন তাতে আগুন লেগে যেত। বেচারা স্টান্টম্যান তখন বেলুন ছেড়ে একটা প্যারাস্যুট খুলে নেমে পড়ত নিচে।
* ২০১০ সালে ব্রিস্টল ইন্টারন্যাশনাল বেলুন ফিয়েস্তায় ভয়ংকর এক বেলুন চালু করেছিলেন ক্রিশ্চিয়ান ব্রাউন নামের এক ব্যক্তি। সেই বেলুনের তলা ছিল কাচের তৈরি! ফলে বেলুনে চড়ে আকাশে ওড়ার পর যাত্রীরা চিৎকার করেই আধমরা হয়ে যেত!
সূত্র: মেন্টালফ্লস ডটকম, যুক্তরাষ্ট্র