গরমকালে ভূমিষ্ঠরা গণিতে কাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের পড়ালেখার বিষয়ে মা-বাবারা অনেক বেশি সচেতন। সন্তানের ভালো ফলের আশায় অনেকে কয়েকজন গৃহশিক্ষকও রাখেন। কিন্তু গবেষকেরা বলছেন, যুক্তরাজ্যে গ্রীষ্মকালে (মে থেকে আগস্ট) জন্মানো শিশুরা গণিতে কাঁচা হয়। তাদের প্রায় এক-তৃতীয়াংশেরই এই গণিতের দুর্বলতা কাটাতে গৃহশিক্ষকের প্রয়োজন হয়।ইংল্যান্ড ও ওয়েলসের সেবামূলক প্রতিষ্ঠান এভরি চাইল্ড এ চান্স ট্রাস্ট সম্প্রতি এ-সংক্রান্ত একটি গবেষণা চালায়। ছয় থেকে সাত বছর বয়সী প্রায় ৪৭ হাজার ২৩৭ জন শিশুর ওপর এই গবেষণায় বলা হয়, গ্রীষ্মে জন্ম নেওয়া প্রায় প্রত্যেকেই গণিত বিষয়ে দুর্বল। তারা তাদের সহপাঠীদের চেয়ে গড়ে প্রায় ১৩ মাস পিছিয়ে থাকে। গ্রীষ্মকালে জন্ম নেওয়া শিশুরা বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে খুব সুখী হয় না। এমনকি ভবিষ্যতে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় সুযোগ পাওয়ার সম্ভাবনাও তাদের থাকে কম। বিশেষ করে ছেলেদের ভেতর গণিত বিষয়ের এই ভীতি বেশি থাকে বলে গবেষকেরা জানান। ডেইলি মেইল।