গরমে অতিথি আপ্যায়নে
বাসায় অতিথি এল। গরমে চা-কফি পছন্দ নয় অনেকেরই। কী খাওয়াবেন? দেখুন সিতারা ফিরদৌসের দেওয়া কয়েকটি ঠান্ডা খাবারফলমঞ্জরিউপকরণ: ঠান্ডা মিষ্টি দই দেড় কাপ, তরমুজ চারকোনা করে কাটা আধা কাপ, পাকা আম কাটা আধা কাপ, চেরিকুচি সিকি কাপ, লিচু চার টুকরো করে কাটা আধা কাপ, আঙুরকুচি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, রুহ আফজা ২ টেবিল চামচ, জমানো সিরাপ গুঁড়া করা আধা কাপ। প্রণালি: সব ফলের কুচি, চিনি, লেবুর রস, পুদিনাপাতা মিশিয়ে রেফ্রিজারেটরে রাখতে হবে। পরিবেশনের সময় গোল পাত্রে অথবা আইসক্রিম কাপে দই, কিছু ফলের কুচি, কিছু দই আবার ফলের কুচি—এভাবে কয়েক স্তরে সাজিয়ে ওপরে বরফ জমানো সিরাপ, রুহ আফজা দিয়ে পরিবেশন করতে হবে। জিরাপানিউপকরণ: তেঁতুলের মাড় ৩ টেবিল চামচ, আখের গুড় ৩ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া ২ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, পানি ৮ কাপ।প্রণালি: আখের গুড় ও চিনি ৮ কাপ পানিতে গুলিয়ে ছেঁকে নিতে হবে। সব উপকরণ মিলিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।লেমোনেডসিরাপের উপকরণ: পানি ৩ কাপ, চিনি ৪ কাপ, শরবতি লেবুর রস ২ টেবিল চামচ। প্রণালি: চিনি-পানি জ্বাল দিয়ে ফুটে উঠলে লেবুর রস দিয়ে অল্পক্ষণ চুলায় রেখে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার পাত্রে রেখে দিতে হবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে। ১ গ্লাস লেমোনেডের উপকরণ: সিরাপ আধা কাপ, ঠান্ডা সোডার পানি পরিমাণমতো, লেবুর খোসার কুচি সিকি চা-চামচ, চেরিকুচি আধা চা-চামচ। প্রণালি: সিরাপ ডিপ ফ্রিজে রেখে জমিয়ে গুঁড়া করে গ্লাসে রেখে চেরি ও লেবুর খোসার কুচি দিয়ে রাখুন। এবার এর ওপর থেকে সোডার পানি ঢালতে হবে। স্ট্র দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।লেবুপানিউপকরণ: শরবতি লেবুর রস আধা কাপ, ঠান্ডা সিরাপ আধা কাপ, বরফকুচি আধা কাপ, লেবুর খোসার কুচি সিকি চা-চামচ। প্রণালি: লেবুর রস ও সিরাপ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটি গ্লাসের অর্ধেকটা বরফকুচি দিয়ে ভরে ওপর থেকে লেবু-মিশ্রিত সিরাপ ঢেলে লেবুর খোসার কুচি দিয়ে পরিবেশন করতে হবে।