গরমে অাইসক্রিম উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবে সব সময়ই আছে আইসক্রিমপ্রেমীদের আনাগোনা
উৎসবে সব সময়ই আছে আইসক্রিমপ্রেমীদের আনাগোনা

ঢাকায় চলছে ইগলু আইসক্রিম উৎসব। রূপসী বাংলা হেটেলে বসেছে এই উৎসব, চলবে ৩১ মে পর্যন্ত৷ উৎসব প্রাঙ্গণজুড়ে রয়েছে ছয়টি বড় বড় ডিপফ্রিজ বা পারলার, যেগুলো দেখতে ঠিক এস্কিমোদের ঘরের মতো। পারলারগুলোর মোটা কাচের ভেতরে সাজানো আছে বিভিন্ন স্বাদের আইসক্রিম।
৫০০ টাকা দিয়ে একটি টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হবে। তারপর হরেক রং ও ভিন্ন স্বাদের আইসক্রিম যেটি খেতে মন চায়, সেটিই পরখ করে দেখতে পারেন। যত ইচ্ছা খেতে পারেন। একবার প্রবেশ করে থাকতে পারবেন রাত নয়টা প্রর্যন্ত। উৎসব শুরু হয় প্রতিদিন বেলা ১১টা থেকে৷
বন্ধুদের নিয়ে উৎসবে এসেছিলেন আলোকচিত্রী রাকিব হাসান। বললেন, ‘বন্ধুরা বাজি ধরে খাচ্ছি, কে কয়টা স্কুপ সাবাড় করতে পারি৷ এতক্ষণে আমরা তিনজনে মিলে ২৪টা স্কুপ শেষ করেছি। কেউই হারতে রাজি নয়, যতক্ষণ আছি একের পর এক আইসক্রিম খেয়ে যাব।’
উৎসবের আয়োজক আবদুল মোনেম লিমিটেডের ব্র্যান্ড এক্সিকিউটিভ আশরাফুল ইসলাম বলেন, উৎসব উপলক্ষে প্রতিদিনই মেলায় আনা হচ্ছে একটি করে নতুন স্বাদের আইসক্রিম।