গরমে এসি রান্নায় ওভেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোওয়েভ ওভেনও এখন স্মার্ট। ফলে খাবার গরম করা থেকে শুরু করে রান্নার কাজও করতে পারে। মডেল: কেয়া, ছবি: সুমন ইউসুফ
মাইক্রোওয়েভ ওভেনও এখন স্মার্ট। ফলে খাবার গরম করা থেকে শুরু করে রান্নার কাজও করতে পারে। মডেল: কেয়া, ছবি: সুমন ইউসুফ

আকাশে ঘন কালো মেঘ করে বৃষ্টি নামুক, কিংবা হঠাৎ বৃষ্টি—আমরা মানতে রাজি, কারণ এখন বর্ষাকাল। কিন্তু মেঘ ছাপিয়ে রোদেরই জয় হয়! ফলাফল বর্ষাতেও গরম! সেই রোদে ঘেমেনেয়ে বাসায় ফিরলেও মুহূর্তেই শীতল হাওয়ায় শরীর জুড়াতে পারেন, যদি ঘরে থাকে একখানা শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি। মজার খাবার রান্না আর গরম করা—এ তো নিত্যদিনের অনুষঙ্গ। এই সময়ে এসে এসি আর মাইক্রোওয়েভ ওভেনে যোগ হয়েছে স্মার্টনেস। স্মার্ট প্রযুক্তির এই যন্ত্রগুলো এখন বাজারে। ঈদের আগে এগুলোর বিকিকিনিও কম নয়। ঘুরে দেখা যাক এসি ও মাইক্রোওয়েভ ওভেনের বাজার।

স্যামসাং ইলেকট্রনিকস
স্যামসাং বাজারে এনেছে ত্রিকোণ আকৃতির এসি। এর সুবিধা কী? রাজধানীর তেজগাঁওয়ের স্যামসাং ইলেকট্রা শোরুমের বিক্রয় ব্যবস্থাপক মো. রফিকুল আলম জানান, তিন কোণা আকৃতির কাঠামো হওয়ায় এর অভ্যন্তরীণ জায়গার পরিমাণ বেশি। ফলে ভেতরের পাখাটিও যথেষ্ট বড় আকারের হয়। আর তাই দ্রুত ঘর ঠান্ডা করার ক্ষমতা এর বেশি।
স্যামসাং এসিতে আছে ‘স্মার্ট ইনস্টলেশন চেক’। এসি লাগানোর পরপরই যদি কোনো বিদ্যুৎ-সংযোগসংক্রান্ত ত্রুটি থেকে থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তিনটি সতর্কসংকেতের মাধ্যমে তা জানিয়ে দেবে এসিটি। আছে ‘ভাইরাস ডক্টর’ সুবিধা, যা বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ভাইরাসকেও মেরে ফেলতে পারে।
ঈদকে কেন্দ্র করে স্যামসাংয়ের এসিতে থাকছে ৬ থেকে ১০ হাজার ৬০০ টাকা পর্যন্ত ছাড়। প্রতিটি এসির সঙ্গে থাকছে একটি করে কুপন। কুপন ড্রতে জিতে নেওয়ার সুযোগ থাকছে ৩২ ইঞ্চি স্মার্ট কার্ভড টিভি আর সঙ্গীসহ বালি ভ্রমণের সুযোগ।

ট্রান্সটেক
বিশেষ ছাড়ে ট্রান্সটেক এসি কেনা যাচ্ছে ঈদের আগে। এখানে আছে এক, দেড় ও দুই টনের এসি।

সিঙ্গার
সিঙ্গারের ২৫টির বেশি মডেলের এসিতে থাকছে সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

তিন কোণা এসিতে ভেতরের জায়গা বেশি থাকে
তিন কোণা এসিতে ভেতরের জায়গা বেশি থাকে

প্যানাসনিক
প্যানাসনিকের আছে এক, দেড় ও তিন টনের এসি।
এলজি-বাটারফ্লাই
গরম আর মশা যখন অস্বস্তির কারণ, তখন স্বস্তি দিতে এলজি-বাটারফ্লাই নিয়ে এল ‘এলজি মসকিটো অ্যাওয়ে এসি’। এর আলট্রাসনিক ওয়েভ-প্রযুক্তি মানবদেহের কোনো ক্ষতি ছাড়াই মশা দূর করে। বিশেষ ছাড় আছে এলজির এসিতে। স্ক্র্যাচকার্ডে পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়।
ওয়ার্লপুল
বিশেষ ছাড়ে ওয়ার্লপুলের এক, দেড় ও দুই টনের এসি পাওয়া যাচ্ছে।
হিটাচি

হিটাচির এসিতেও ঈদের আগে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
এ ছাড়া বাজারে আছে ওয়ালটন, মাই ওয়ান, সনি র্যাং গসের এসি।

.
.

মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ ওভেনে এখন শুধু খাবার গরম করাই নয়, হরেক পদের রান্নাও করা যাচ্ছে।
সলো ও মাল্টিফাংশনাল, অর্থাৎ খাবার গরম করা থেকে খাবার তৈরি—সব রকমের মাইক্রোওয়েভ ওভেন আছে স্যামসাংয়ের। বাজার ঘুরে দেখা গেল, যেকোনো ধরনের রান্না থেকে শুরু করে কাবাব, ফ্রায়েড চিকেন, কেক, বিস্কুট, এমনকি দইও তৈরি করা যাচ্ছে স্যামসাং মাল্টিফাংশনাল মাইক্রোওয়েভ ওভেনে। সে ক্ষেত্রে কেনা যাবে ৯ হাজার ৭০০ টাকা (ধারণক্ষমতা ২০ লিটার, সলো মডেল) থেকে ৩৫ হাজার টাকায় (ধারণক্ষমতা ৩২ লিটার)। ঈদ উপলক্ষে প্রতিটি স্যামসাং ওভেন কিনলেই সঙ্গে পাচ্ছেন ১ হাজার টাকার বাটার গিফট ভাউচার। অল্প তেলে রান্নার জন্য স্লিমফ্রাই প্রযুক্তি নিয়ে এসেছে স্যামসাং। এর সঙ্গে বাড়তি এয়ার ফ্রায়ার প্রযুক্তিও আছে।
বাজারে আরও আছে সিঙ্গার, প্যানাসনিক, এলজি, ওয়ার্লপুল, সনি র্যাং গস, শার্প, মাইকো, ওয়ালটন প্রভৃতি ব্র্যান্ডের ওভেন। সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেনে থাকছে বিনা মূল্যে রান্নার বইসহ মূল্যছাড়। এলজির ওভেনের সঙ্গে আছে স্ক্র্যাচকার্ড। এতে সর্বোচ্চ ১০০ শতাংশ মূল্যছাড় পাওয়া যেতে পারে।