গরমে কিনুন চাই ফ্রিজ
গরমে নতুন ফ্রিজ কিনবেন অনেকে। জেনে নিন তাই দরদাম। ট্রান্সটেক ইলেকট্রনিকসফ্রিজ ও ডিপ ফ্রিজ কেনায় ট্রান্সটেক দিচ্ছে ছাড়। সাড়ে ছয় ও সাড়ে আট সিএফটির ফ্রিজ পাওয়া যাবে ২১ হাজার ৯০০ ও ২৭ হাজার ৫০০ টাকায়। ১০ সিএফটি পাবেন ২৯ হাজার ৫০০ টাকায়। এতে নগদ দুই হাজার টাকা করে মূল্যছাড় চলছে। আর ডিপ ফ্রিজের ক্ষেত্রে ১২৮ ও ৩০০ লিটার পাওয়া যাবে ২২ হাজার ৯০০ ও ৩৩ হাজার ৯০০ টাকায়। ডিপ ফ্রিজের ওপরও ছাড় রয়েছে। স্যামসাং ইলেকট্রনিকসস্যামসাং দিচ্ছে কিস্তিতে কেনাকাটার সুযোগ। আপনি মূল দামের ৫০ শতাংশ দিয়ে বাকি টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। সাড়ে নয় সিএফটি ও ১০ সিএফটি ফ্রিজ পাওয়া যাবে ৩২ হাজার ৪০০ টাকায়। ১২ ও ১৬ সিএফটির দাম পড়বে ৩৬ হাজার ৮০০ ও ৪৩ হাজার ৮০০ টাকা। এ ছাড়া স্যামসাংয়ের ডাবল ডোর ৩২ সিএফটির ফ্রিজ পাওয়া যাবে এক লাখ ৩২ হাজার টাকায়। আর ইলেকট্রার কিছু ডিপ ফ্রিজ রয়েছে, যা ২৩০ লিটার পাওয়া যাবে ২৩ হাজার ২০০ টাকা ও ২৭৭ লিটার পাওয়া যাবে ২৬ হাজার ৬০০ টাকায়।ওয়ালটন ওয়ালটন ছাড় দিচ্ছে। যেকোনো ফ্রিজ ও ডিপ ফ্রিজ কিনলে সর্বোচ্চ এক হাজার টাকা করে ছাড় পাওয়া যায়। সাড়ে আট সিএফটির ফ্রিজ পাওয়া যাবে ২২ হাজার ২০০ টাকায়। আর কিস্তিতে কিনলে তিন মাসে পরিশোধ করলে নগদ টাকার ছাড় উপভোগ করা যাবে। এ ছাড়া ১০ ও সাড়ে ১১ সিএফটির ফ্রিজ পাওয়া যাবে ২৫ হাজার ২০০ এবং ২৮ হাজার ৮০০ টাকায়। ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে ১৪৫ ও ২০৫ লিটার যথাক্রমে ২০ হাজার ৬০০ এবং ২৪ হাজার ৯০০ টাকায়। র্যাংগস ইলেকট্রনিকর্যাংগস ফ্রিজ সাড়ে আট সিএফটি ও নয় সিএফটি পাওয়া যাবে ২৫ হাজার ৯০০ ও ২৯ হাজার ৯০০ টাকায়। আর সাড়ে ১০ ও ১১ সিএফটির ফ্রিজ ৩১ হাজার ৯৯০ ও ৩৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ৩৫০ ও ১২০ লিটার ডিপ ফ্রিজ পাওয়া যাবে ৩৯ হাজার ৯৯০ এবং ২১ হাজার ৯৯০ টাকায়। র্যাংগস কোম্পানির ফ্রিজে কোনো ধরনের ছাড় বা কিস্তির ব্যবস্থা নেই। হিটাচিজাপানি কোম্পানি হিটাচির ফ্রিজ সাড়ে আট ও নয় সিএফটি পাওয়া যাচ্ছে ৩৩ হাজার ৩৫০ ও ৩৪ হাজার ৮০০ টাকায়। আর সাড়ে ১০ ও সাড়ে ১২ সিএফটির ফ্রিজ ৪০ হাজার ২০০ ও ৪৪ হাজার টাকায় পাওয়া যাবে। মাইওয়ানস্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে মাইওয়ান। সাড়ে সাত ও সাড়ে নয় সিএফটি ফ্রিজ পাওয়া যাবে ১৯ হাজার ৯০০ ও ২৫ হাজার ৭০০ টাকায়। আরও আছে সাড়ে ১০ ও সাড়ে ১১ সিএফটির ফ্রিজ। এ ছাড়া ১৬০ ও ২২০ লিটারের ডিপ ফ্রিজ পাওয়া যাবে ২০ হাজার ৫০০ ও ২৪ হাজার ৯০০ টাকায়। মাইওয়ান কোম্পানির ফ্রিজ মাসিক বা বার্ষিক কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। সিঙ্গারসিঙ্গার কোম্পানির পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ফ্রিজের ক্ষেত্রে সাড়ে আট সিএফটি ২৬ হাজার ৯০০ টাকায়, সাড়ে নয় সিএফটি ৩১ হাজার ৯০০ টাকায় ও সাড়ে ১১ সিএফটি ৩৩ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ১৪২ বা ২১৫ লিটার ডিপ ফ্রিজ পাওয়া যাবে ২৩ হাজার ৯০০ ও ২৮ হাজার টাকায়। সিঙ্গার কোম্পানির ফ্রিজে কিস্তির ব্যবস্থা রয়েছে। ওয়ার্লপুলসাড়ে নয় সিএফটি ফ্রিজ পাওয়া যাবে ৩২ হাজার টাকায়। আর সাড়ে ১১ সিএফটি ফ্রিজের দাম ৩৪ হাজার ৪০০ টাকা। ওয়ার্লপুল কোম্পানির পণ্য কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। মেরামতের ব্যবস্থা প্রায় সব ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠানের নিজেদের পণ্য মেরামত করার সুযোগ- সুবিধা আছে। ফ্রিজ কেনার সময় সাধারণত পাঁচ বছরের একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়। এতে কমপ্রেসরের মেয়াদ তিন বছর ও অন্যান্য যন্ত্রের জন্য দুই বছর মেয়াদ দেওয়া থাকে। ফ্রিজ কেনার পর যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, সঙ্গে সঙ্গে কার্ড নিয়ে যেখান থেকে কিনেছেন সেখানে যোগাযোগ করলে বিনা মূল্যে সার্ভিসিং করে দেবে। আর যদি কোনো নতুন যন্ত্রাংশ লাগে, এর খরচ নিজেকে বহন করতে হবে।