গরমে নির্ভার
কী পরলে গরম কম লাগবে? কাজের সুবিধা হবে কোন পোশাকে? নিজেকে নির্ভার লাগবে কিসে? আজ আড্ডায় কোন সাজে তাক লাগানো যায় বন্ধুদের? ফ্যাশন-প্রেমীদের কাছে এই প্রশ্ন নিত্যদিনের। প্রতিদিনের ব্যস্ততায় এবং কাজে আরাম পাওয়া যাবে এমন পোশাকই যেন দরকার এই সময়টায়। শাড়ি, সালোয়ার-কামিজ তো আছেই; পাশাপাশি এই গরমে স্মার্ট লুক তুলে ধরতে পারেন ক্যাজুয়াল শার্টে এবং কুর্তায়। স্মার্ট শার্ট, ঢঙের কুর্তাশার্ট, তবে পুরোপুরি ফর্মাল নয়। ক্যাজুয়াল শার্টের মজাটা এখানটাতেই। বাজার ঘুরে দেখা গেল এর বৈচিত্র্যময় রূপ। কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয় এর কাটটি। কখনো একটু ঢিলেঢালা, আবার কখনো একটু আঁটসাঁট পাওয়া যায়। উজ্জ্বল রঙের চেকের প্রাধান্যই দেখা গেল নকশার ক্ষেত্রে। কখনো ফুল হাতা, কখনো বা হাফ হাতা। আবার কখনো পাঞ্জাবি স্টাইলে গোটানো হাতায় বোতাম লাগানো। শার্টগুলো লম্বা ও ছোট—দুটি ডিজাইনেই আছে। লম্বায় ছোটগুলোতে ফর্মাল লুক আসে কিছুটা। অন্যদিকে লম্বাগুলোতে মূলত ক্যাজুয়াল লুকটি আসছে বেশি। ব্যাং কলার, নেহরু কলার, পাঞ্জাবি কলার, হাফ কলার, ফর্মাল কলারের বৈচিত্র্য দেওয়া হয়েছে শার্টগুলোতে।ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান জানান, ‘গরমের কারণেই শার্টগুলোকে প্রধানত বানানো হয়েছে ভয়েল ও সুতি কাপড় দিয়ে। পাশাপাশি স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই শার্টগুলোকে খানিকটা লম্বা আকার দেওয়া হয়েছে। এই শার্টগুলো অনায়াসেই কর্মক্ষেত্র ও কর্মক্ষেত্রের বাইরে পরা যাবে।’পাশাপাশি কুর্তার ভান্ডারের শুরু আছে কিন্তু শেষ নেই। জর্জেট, সুতি, সিল্ক, সিফন—সব ধরনের কাপড়ের তৈরি কুর্তা পাওয়া যাচ্ছে বাজারে। সঠিক পরিবেশে সঠিক শার্ট, প্যান্টক্যাজুয়াল শার্টের বৈচিত্র্যের কারণেই এটি পরা যায় সবখানে। তবে পরিবেশভেদে বেছে নিতে হবে সঠিক কাটটি এবং আনুষঙ্গিক সাজ। আপনার কাজ ও পরিবেশের সঙ্গে মানাবে না, অসুবিধা তৈরি করবে—এমন কাট ও নকশার সাজে না সাজাই ভালো।অলংকারক মাহিন খান জানান, ‘অফিসে পরার সময় যতটা সম্ভব ফরমাল লুকেই থাকা উচিত। এতে করে দেখতে ভালো লাগবে। হাতায় খুব বেশি ঝুল বা নকশা না থাকাই ভালো। তবে সান্ধ্যকালীন বাইরে কোথাও গেলে এ ধরনের নকশাদার হাতা ভালো মানাবে।’সামিয়া আফরিন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে টপ অব মাইন্ড প্রতিষ্ঠানে কাজ করছেন মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে। কর্মক্ষেত্রে বেশি স্বচ্ছন্দ বোধ করেন শার্ট ও প্যান্টে। ‘কর্মক্ষেত্রে ফর্মাল শার্টের সঙ্গে ফর্মাল প্যান্টই পরা হয়। শার্টের হাতা হাফ স্লিভ হলে খেয়াল রাখি, সেটা যেন ফর্মাল কাটেই হয়। গয়না হিসেবে ছোট লকেট ও ঘড়ি পরি। পায়ে থাকে অল্প হিলের জুতা।’ তবে কর্মক্ষেত্রের বাইরে সামিয়া ক্যাজুয়াল ছাঁটের শার্ট পরে থাকেন। তখন তিনি একটু লম্বা ধরনের শার্ট বেছে নেন আর হাতাটা গুটিয়ে নিয়ে বোতাম লাগিয়ে রাখেন। বাইরে ঘোরার সময় এবং বন্ধুদের আড্ডায় অবশ্য জিনস দিয়েই পরে ফেলা যায় শার্ট অথবা কুর্তা। কর্মক্ষেত্রেও শার্টের পাশাপাশি কুর্তা পরা যায়। এ ক্ষেত্রে কুর্তার নকশা যেন খুব বেশি জমকালো না হয়, সেদিকটায় খেয়াল রাখতে হবে। তবে ফর্মাল প্যান্ট অথবা জিনসের প্যান্টে গরম লাগে অনেকের। মাঝে মাঝে চলে আসে একঘেয়েমিও। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন লেগিংস। খেয়াল রাখতে হবে, লেগিংসের সঙ্গে শার্ট ও কুর্তাটি যেন একটু লম্বা হয়। সাজএ ধরনের পোশাকের সঙ্গে সব রকম সাজ যায় না। রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ‘কর্মক্ষেত্রে চুল বেঁধে রাখাটাই ভালো। এতে কাজে সুবিধা হয়। নিচু করে ঝুঁটি বাঁধা, পেঁচিয়ে নিয়ে কাটা বা পাঞ্চ ক্লিপ দিয়ে চুলটাকে আটকে রাখতে পারেন। ক্যাজুয়াল শার্টের সঙ্গে চুল খোলা রাখলেও ভালো লাগবে।’ শার্ট ও কুর্তার সঙ্গে কম ও নিউট্রাল সাজই ভালো যাবে। চোখে মোটা করে কাজল লাগানো যেতে পারে। কুর্তার সঙ্গে অবশ্য আপনি বিভিন্ন ধরনের বেণি করতে পারেন, দেখতে ভালো লাগবে।গয়নার ক্ষেত্রেশার্টের সঙ্গে ক্লাসিক গয়না বেশি ভালো লাগবে বলে জানান মাহিন খান। ছোট একটি লকেট, টপস, স্টাড বা পার্লের হালকা ধরনের গয়নাই মানাবে বেশি। হাতে হোয়াইট গোল্ড, সিলভার বা পাথরের ব্রেসলেট অথবা ঘড়ি পরতে পারেন। উল্টো দিকে কুর্তার সঙ্গে ফাংকি গয়না মন্দ লাগবে না।