গরমেও গলে না যে আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গরমের দিনে আইসক্রিম খুবই উপাদেয়। কিন্তু সমস্যা হলো, সময় নিয়ে তারিয়ে তারিয়ে খাওয়ার আগেই দ্রুত গলে যায়। এর সমাধানে ব্রিটেনের একজন খাদ্যবিশেষজ্ঞ একটি বিশেষ ধরনের আইসক্রিম বানিয়েছেন। এটা গ্রীষ্মকালের স্বাভাবিক তাপমাত্রায় গলে না।
গ্যাস্ট্রোনাট নামের এই আইসক্রিমে কোনো কৃত্রিম উপাদান নেই। তবে হিমায়িত আইসক্রিমের চেয়ে এটি আলাদা। খাওয়া শুরু করা মাত্রই এটি মুখের আর্দ্রতা শুষে নিয়ে গলতে শুরু করে এবং সাধারণ আইসক্রিমে রূপান্তরিত হয়। তখন এতে একই রকমের মিষ্টতা এবং সর বা ক্রিমের স্বাদ মেলে।
ফ্রিজে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে পানিমুক্ত করার মাধ্যমে এই আইসক্রিম সংরক্ষণ করা হয়। গ্যাস্ট্রোনাটের বৈশিষ্ট্য হচ্ছে, এতে বাড়তি এক চিমটি লবণ যোগ করা হয়। এটি তিন রকমের স্বাদে বাজারে এসেছে: মেক্সিকান চকলেট চিপ, কুকিজ অ্যান্ড ক্রিম ও মিন্ট চকলেট চিপ। গ্যাস্ট্রোনাট ফুডসের স্বত্বাধিকারী রব কলিংটন বলেন, এই আইসক্রিম যেমন মজাদার তেমনি স্বাস্থ্যসম্মত। আশপাশে ফ্রিজ না থাকলেও এই আইসক্রিম খাওয়া যাবে। খুচরা বাজারে প্রতিটি আইসক্রিম প্রায় ছয় মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কয়েকটি দোকানেও পাওয়া যাচ্ছে গ্যাস্ট্রোনাট।