গরমের চরম দাওয়াই
পানীয়র রং উজ্জ্বল সবুজ। ফেনায়িত সবুজের মধ্যে ভাসছে ছোট ছোট বরফের টুকরো। একবার কেবল চুমুক দেওয়ার অপেক্ষা। লেবু আর মিন্টের মিলিত স্বাদ মুহূর্তে চাঙা করে তুলবে আপনাকে। আর গরম? পালানোর পথ খুঁজে পাবে না। কী বললেন? কেবল রিফ্রেশ মিন্টে মন ভরছে না? বেশ তো। আপনার জন্য মজুদ আছে শুভ্র-শীতল কোকোনাট ক্রাশ। বাজি রেখে বলতে পারি, নারকেল জিনিসটার প্রতি শ্রদ্ধাভক্তি বেশ খানিকটা বেড়ে যাবে আপনার। তাতেও যদি মন না ভরে তো হাত বাড়ান সিট্রা ব্লিসের দিকে। গরমকে কাবু করতেই এসব মোক্ষম দাওয়াই নিয়ে এসেছে ঢাকার আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট ন্যানদোস। ন্যানদোস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা তারক ভট্টাচারিয়া বলছিলেন, ‘সিট্রা ব্লিস, রিফ্রেশ মিন্ট আর কোকোনাট ক্রাশ ছাড়াও ন্যানদোসে থাকছে সিনাসিও কুল কিংবা আইসড চকোস্প্রেসোর মতো দারুণ সব পানীয়। ন্যানদোসের নতুন আকর্ষণ এসব পানীয়র প্রতিটিরই আছে ভিন্ন স্বাদ আর নিজস্ব বৈশিষ্ট্য। সেই সঙ্গে পেরি পেরির স্বাদে চিকেন তো আছেই।’ ন্যানদোসের গুলশান ও ধানমন্ডি শাখায় মিলবে এসব পানীয়র খোঁজ। এবার গরমকে একহাত দেখে নেওয়ার পালা আপনার।