গরমের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা রিভফ্যাশন হাউস লা রিভ নিয়ে এসেছে গরমে আরামদায়ক পোশাকের নানা আয়োজন। মেয়েদের বিভিন্ন রঙের ফতুয়া, লেগিংস, ক্যাপ্রি, টিউনিক ও টপসের পাশাপাশি পাওয়া যাচ্ছে ছেলেদের শার্টও।ৎওজিলাল, সাদা ও ছাই রঙের প্রাধান্যে গরমের পোশাক এনেছে ওজি। পাবেন ফতুয়া ও সালোয়ার-কামিজ। উপসকার্টুন ও স্লোগানের ব্যবহারে নতুন নকশার টি-শার্ট এনেছে উপস। পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায়।নগরদোলা‘ত্রয়ী এলিগ্যান্ট’ শিরোনামে নতুন নকশার পোশাক এনেছে নগরদোলা। নানা উজ্জ্বল রঙের কুর্তার সঙ্গে আছে লেগিংস ও ওড়না। নগরদোলার সবগুলো শাখাতেই পাওয়া যাবে এটি। প্রথম ৫০ জন ক্রেতার জন্য আছে কাঁধব্যাগ।জেন্টল পার্কনানা উজ্জ্বল রঙে ছেলেদের শার্ট এনেছে জেন্টল পার্ক। পাওয়া যাবে ক্যাজুয়াল ও ফরমাল দুই ধরনের শার্টই।