গরিব ও দুস্থ পরিবারের মধ্যে ছাত্রলীগের চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কাট্টলী ছাত্রলীগের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চাল বিরতণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ইয়াছির আরাফাত
উত্তর কাট্টলী ছাত্রলীগের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চাল বিরতণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ইয়াছির আরাফাত

বাংলাদেশ ছাত্রলীগ উত্তর কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের লোকজনের মধ্যে ২৪ অক্টোবর বিনা মূল্যে চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক ইয়াছির আরাফাত।
বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মো. রোকন উদ্দিন চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা চিন্ময় দত্ত, হারুনুর রশীদ, জোবায়ের সেলিম, ইশতিয়াক হোসেন, জয় দাশ, রনি গুহ, পার্থ রায়, গিয়াস উদ্দিন, মো. রবিন, মো. টিপু, জিসান উদ্দিন প্রমুখ। সভা শেষে ১০০ পরিবারের সদস্যদের মধ্যে চাল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।