গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর গ্রামের এক হাজার ১০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।স্থানীয় কাজী জামাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসব ব্যাগ ও অনুদানের টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শনিবার বিকেলে দৌলতপুর কাজী লেদার কারখানা চত্বরে এক আলোচনা সভা ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন কাজী লেদার কারখানার স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন। বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আবদুল আলিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান ও রেজাউল করিম মজুমদার।কাজী জামাল উদ্দিন জানান, তিনি গত কয়েক বছর ধরে তাঁর কারখানার লভ্যাংশের একটি অংশ দিয়ে ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও অনুদান বিতরণ করেন।