চট্টগ্রামের মেহেরুন্নেছা ফাউন্ডেশন গত বৃহস্পতিবার রোজাদারদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে। চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা পুনর্বাসন পরিষদের সভাপতি হারুন আল জাফর চৌধুরী। এতে বক্তব৵ দেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান ফারুকী, ইক্যুয়াল হিউম্যান রাইটসের চেয়ারম্যান আনিসুর রহমান, মেহেরুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামিমা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রোজার সময় সমাজের বিত্তশালীরা নিজ এলাকায় গরিব মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় নিম্নআয়ের শতাধিক মানুষের হাতে রোজার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছোলা, মটর, চিনি, সেমাই ও খেজুর বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।