গরুণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. 
ওহে গরু তোমায় আমি
দিচ্ছি দেখো ফুলের মালা,
ঈদের দিনে বুঝবে তুমি
মালা নেয়ার কেমন জ্বালা!

২.
আউডাং বাউডাং
বাড়াবাড়ি করলেই
মেখে দেব কাউডাং!
পলাশবাড়ী, গাইবান্ধা

সেলফি ও গরুকাব্য
আলিফ সাঈদ
১.
সেলফি তুলতে গিয়ে
খেলে লাথি,
নিভে যাবে ভাই
জীবন বাতি!

২.
তুললাম সেলফি
গরুর সাথে,
চিনলাম গরু হাতেনাতে!
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ