গরুর দুধে আর এলার্জি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর দুধ থেকে এলার্জির ঝুঁকি কমানোর নতুন আশার কথা শোনালেন বিজ্ঞানীরা। গরুর শরীরে জিনগত পরিবর্তনের মাধ্যমে কমানো যাবে এর দুধের এলার্জি। গবেষকেরা বলছেন, গরুর দুধ পান করে এক বছরের কম বয়সী প্রায় ৩ শতাংশ শিশু এলার্জিতে আক্রান্ত হয়। এলার্জি কমানোর কৌশলটি বের করেছেন নিউজিল্যান্ডের এগরিচার্স ও ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সম্প্রতি তাঁদের গবেষণা নিবন্ধটি মার্কিন জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। এই আবিষ্কারকে একটি মাইলফলক দাবি করা হলেও কেউ কেউ কৌশলটির নীতিগত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গরুর দুধে বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম নামে একটি প্রোটিন থাকে, যা এলার্জির জন্য দায়ী। কিন্তু জিনগত পরিবর্তন করা গরুর দুধে বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম প্রোটিন থাকে না। মায়ের বুকের দুধ ও গরুর দুধের বিশেষ পার্থক্যের কারণও এই বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম। এই উপাদানটি শুধু গরুর দুধেই পাওয়া যায়। গবেষকেরা এই বিটা-ল্যাক্টোগ্লোবিয়াম প্রোটিনের বৃদ্ধি বাধাগ্রস্ত করার কৌশল প্রয়োগ করে এ সাফল্য পেয়েছেন। ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক কিথ ক্যাম্পবেল বলেন, গরুর শরীরে এই পরিবর্তন কত দিন স্থায়ী হয় সেটিই দেখার বিষয়। এই পরিবর্তন তা নতুন জন্ম নেওয়া গরুর মধ্যে স্থানান্তরিত হয় কি না তাও দেখতে হবে। বিবিসি।