গরুর মাংস ভুনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: গরুর মাংস, তেল, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ, টমেটো, আদা, জিরা, ধনে, গরম মসলা ও হলুদ।প্রণালি: প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ দিতে হবে। একটু ভাজা ভাজা হলে গরুর মাংস ও গরম মসলার গুঁড়া দিয়ে একটু নেড়ে পরপর সব মসলা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। আঁচ অল্প করে দিতে হবে। মাংস হয়ে এলে পাশের চুলায় পেঁয়াজ একটু বড় বড় খণ্ড করে কেটে, টমেটো কিউব করে কেটে এবং কাঁচামরিচ ফালি করে একটু ভেজে নিতে হবে। আধাসেদ্ধ এই মিশ্রণটা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলতে হবে। এবার সাজিয়ে পরিবেশন করুন।