গরুর হাট থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আফসোস, আমগো শিং বাদ দিয়ে যদি রিসা হত্যাকারী ওবায়দুলদের মতো মানুষগো মুখটাও লাল কইরা দিত, কতই না ভালো হইত!

.
.

ওই, সাবধান! খাওয়াদাওয়া পাইয়া এক্কেরে পাগল হয়া যাইস না। স্বাস্থ্য যত ভালো হবে কোরবানির চান্স তত বাড়বে!
আরে বলদ, জীবনটা আর কয় দিনের? যে কয় দিন বাঁচবি একটু খায়াদায়া বাঁচ।

.
.

বড় আশা ছিল শাকিব খানের শিকারি সিনেমাটা দেইখা যামু...সেইটা আর হইল না...

.
.

এত জায়গা থাকতে স্টিয়ারিংটা পেছনের দিকে আঁইকা দিছে কী মনে কইরা? আরে ভাই, আমি তো গরু, আমি তো বড় বড় প্রতিষ্ঠান চালাই না!

.
.

এই যে দোকানদার ভাই, খড় খেতে খেতে গলাটা শুকিয়ে গেছে। দুধ চিনি ছাড়া এক কাপ চা দিতে পারবেন? ডায়াবেটিসটা দিনকে দিন বেড়েই চলেছে!

.
.

ভালা কইরা খাইয়া ল। দ্রুত মোটাতাজা হইতে হইব তো!
মানুষ আমাগো এত ভালোবাসে ক্যান! আহারে, আবেগে চোখে পানি চইলা আসছে!

.
.

শুকনা খড় খাইতে আর ভালো লাগে না। একটু তেল–লবণ মাখায়া দিলে ফাইন হইত।
তেল পাইব কই?
সব তেল তো সুবিধাবাদীরাই খরচ কইরা ফালাইতাছে!

.
.

গরম, জ্যাম, এটা নাই-সেটা নাই, এ আন্দোলন, সে আন্দোলন, ভোগান্তি, গায়েব হওয়া তদন্ত রিপোর্ট, জঙ্গি আতঙ্ক...সবকিছু মিলিয়ে ঢাকাবাসীর অবস্থা আমার চেয়ে কোনো অংশে কম খারাপ না!

.
.

অ্যামনে তাকায়া আছেন ক্যান? আপনাগো ঘরে গরু–মহিষ নাই?

.
.

আমার আবার গাজিনি ছবির আমির খানের মতো ভুলে যাওয়ার ব্যারাম। জিএফের নম্বর যেন না ভুলি সে জন্য পিঠে ট্যাটু কইরা নিছি!

.
.

ওই গরু মিয়া, ফ্যান দিছে ঠিকই, কিন্তু চালায় দেয় নাই ক্যান কইতে পারো?

কী আর বলব মুরব্বি! আপনি তো মরুভূমির দেশের মানুষ, তা-ও বলি, রামপালের নাম শুনেছেন তো মনে হয়...

.
.

এই চোখে তাকিও না লুটপাট হয়ে যাবে!

দুদিন পর তো এমনিতেও কোরবানি হতে হবে, তার আগে যদি একটু লুটপাট হওয়া যায়, ক্ষতি কী?