প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* ভাইয়া, নিউ কালেকশন কোনটা?
* এটা কি লেটেস্ট মডেলের গরু?
* সাদা, কালো, লাল কালার চলবে না। ওগুলা খ্যাত্ লাগে। পিংক কালারের গরু বের করেন!
* ওল্ড মডেল দেখাবেন না, প্লিজ। ওসবের যুগ শেষ!
* আপনার গরুর কালারটা পছন্দ হইছে। কিন্তু রোদে গেলে কালার নষ্ট হয়ে যাবে না তো?
* থাই না, ইন্ডিয়ান গরু দেখান। ওগুলা দেখতে যা লাগে না। উফ্! অস্থির!
* ব্র্যান্ডের গরু দেখান। আমাকে কি আপনার খ্যাত্ মনে হয়? আশ্চর্য!
* আপনাদের গরুর ফিগারটা ভালো লাগছে না। আমার নামের সাথে যাচ্ছে না। স্যরি।
* এটা কোনো গরু হলো। এটা নিয়ে কি রাস্তায় বের হওয়া যাবে! লোকে কী বলবে!
* আচ্ছা, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা গরু বের করুন তো!
* দেখেন, দামটা কমানো যায় কি না। কিছু কমানো গেলে নিতাম!