গরুরা যদি ফেসবুক চালাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১. কিছু কিছু গরু সব সময় অফলাইনে থাকত। তারা সেলিব্রিটি গরু। তাদের অনেক ফ্যান। সিক্স প্যাক বডি। চকচকে, তীক্ষ্ণ শিং। ঝলমলে লেজ, ব্যাপারই অন্য রকম!
২. দেশি ষাঁড় গরুরা তাদের পিঠের উঁচু কুঁজের ছবি তুলে ফেসবুকে পোস্ট করত। কারণ ষাঁড় গরুর পরিচয় কুঁজে।
৩. ভারতীয় বোকাসোকা গরুগুলো সেজেগুজে তাদের মায়াবী মুখের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করত কিছুক্ষণ পর পর।
৪. মানুষ গরুর সঙ্গে সেলফি না তুলে গরু মানুষের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করত। আর ক্যাপশন দিত, ‘এই লোক আমাকে আজ কিনে ফেলল। ফিলিং প্রাউড!’
৫. নামে গরু কিন্তু কাজে আর সাইজে ছাগল টাইপের চিকনা–চাকনা গরুগুলো ফেসবুকে স্ট্যাটাস দিত, ‘প্লিজ বন্ধুগণ বাই মি, বাই মি। আমি কোরবানি হতে চাই!’
ফার্মগেট, ঢাকা