গর্জনিয়া বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান গর্জনিয়া বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন, কায়সার জাহান চৌধুরী, অভিভাবক নাছির উল্লাহ চৌধুরী, মুহিবুল্লাহ চৌধুরী, সাইফুল্লাহ মোহাম্মদ ফোরকান, খাইরুন্নেসা চৌধুরী, লক্ষ্মী আক্তার, শিক্ষক রিনা আক্তার, নাসরিন আক্তার, শিল্পী শর্মা, রোজিনা আক্তার প্রমুখ।
তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, শিশুদের মেধার বিকাশে এই বিদ্যাপীঠ দুর্গম অঞ্চলে অগ্রণী ভূমিকা রাখছে। শিক্ষা কার্যক্রম বাড়াতে এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ।