গর্জনিয়া বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ মার্চ সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন, কায়সার জাহান চৌধুরী, আবু মুছা কলিম উল্লাহ, আওয়ামী লীগ নেতা নাছির উল্লাহ চৌধুরী, ফিরোজ সিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবছার কামাল, বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার, তসলিমা আক্তার, শিল্পী শর্মা, নাসরিন সোলতানা, খাইরুন্নেচ্ছা চৌধুরী প্রমুখ। —কক্সবাজার অফিস