গল্প বলা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়ালে অাঁকা ছবিতে স্বপ্ন দেখার আহ্বান
দেয়ালে অাঁকা ছবিতে স্বপ্ন দেখার আহ্বান

গত ফেব্রুয়ারির এক পড়ন্ত বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে নারী দিবস নিয়ে তর্ক বাঁধে তরুণ স্থপতি সজীব আর গ্রাফিকস ডিজাইনার ইস্তেলার। সজীবের মতে, শুধু এক দিনের উদ্যাপনে কিছু আসে যায় না, বর্তমান সমাজের প্রেক্ষাপটে প্রতিটি দিনকেই হতে হবে নারী দিবস। অন্যদিকে ইস্তেলা বলেন, ‘তারপরও এই দিনটিকে কেন্দ্র করে আমরা এমন ভিন্নধর্মী কিছু করতে পারি, যা গতানুগতিক আনুষ্ঠানিকতা ছাড়িয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে হাজারো নারীর এগিয়ে চলার গল্প তুলে ধরবে।’ যুক্তি–পাল্টা যুক্তিতে যোগ দিয়েছিলেন পাশে বসা কবির, সাইফ, সামিরাসহ আরও কয়েকজন। তুমুল তর্ক-বিতর্কের পর সবাই মিলে ঠিক করলেন, ঢাকার কোনো একটি সুবিধাবঞ্চিত এলাকার অন্তত একটি দেয়ালে শিল্পীর তুলিতে ফুটিয়ে তুলবেন নারীদের জীবনের গল্প।
এভাবেই শুরু হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপারস ঢাকা কমিউনিটির ১৪ জন তরুণ সদস্য এবং ১৫ জন উদীয়মান চিত্রশিল্পীর যৌথ উদ্যোগ—স্ট্রিট আর্ট প্রকল্প ‘ইনভিজিবেলাস’। ৪ থেকে ৬ মার্চ ঢাকার নতুনবাজারের ভাটারা এলাকার এক গলির দেয়ালজুড়ে সমাজে নারীদের দৈনন্দিন জীবনের না-বলা গল্পগুলো সৃজনশীল হয়ে ফুটে ওঠে। ভাবিয়ে তোলে স্কুলগামী শিশু-কিশোর, চায়ের দোকানে অলস সময় কাটানো উঠতি বয়সী যুবকের দল থেকে শুরু করে এলাকার সম্ভ্রান্ত বাসিন্দাদের। ঠেলাগাড়ি, মই আর রঙের বালতি নিয়ে তিন দিন ধরে শিল্পীরা যতটা না ছবি এঁকেছেন, তার চেয়ে বেশি উত্তর দিয়েছেন উৎসুক জনতার শত শত প্রশ্নের। ক্লাস

অাঁকিয়েদের দলে ছিলেন শিল্পী নুহাশ হুলমায়ূন
অাঁকিয়েদের দলে ছিলেন শিল্পী নুহাশ হুলমায়ূন

ওয়ানপড়ুয়া বিউটি জিজ্ঞেস করেছে, ‘এইটা কী হচ্ছে আপা?’ ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে...’ তরুণদের ব্যাখ্যা শেষ হওয়ার আগেই বিউটি বলে, ‘বুঝি নাই!’
তরুণ চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলোর মধ্যে উঠে এসেছে গৃহপরিচারিকা, শহরের বিউটি পারলারগুলোতে কর্মরত গারো নারী, বাল্যবিবাহ, মাতৃত্ব, পথচারী কিশোরী, অ্যাসিড আক্রমণের শিকার নারীসহ সমাজের নানা ক্ষেত্রে অপরাজেয় নারীদের গল্প। অংশগ্রহণকারী শিল্পী নুহাশ হুমায়ূন বলেন, ‘আমি পরিবারে মা ও তিন বোনের কাছে বড় হয়েছি। আমি বুঝতে পারি, সমাজে পুরুষের জন্য একটা কাজ করা যত সহজ, সেই একই কাজ করতে নারীদের কতটা বাধাবিপত্তি মোকাবিলা করতে হয়, যা আমরা পুরুষেরা হয়তো জানিও না। রাস্তায় হেঁটে যাওয়ার মতো নিত্যনৈমিত্তিক একটি ব্যাপারও এর ব্যতিক্রম নয়।’ আরেক চিত্রশিল্পী মালিনা গোমেজ বলেন, ‘আমার ছবিটি অ্যাসিড সন্ত্রাসের শিকার নারীদের উৎসর্গ করে আঁকা। এখানে আমি তাদের অপরাজেয় মনোভাবকে তুলে ধরার চেষ্টা করেছি, দেখিয়েছি তাদের ক্ষত থেকে ফুল ফুটে উঠছে। জীবনসংগ্রামে তারা জয়ী হবেই।’
শিল্পীদের সঙ্গে কথা বলে আর দেয়ালে তাঁদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে স্থানীয় একটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী কাগজ আর রং পেনসিলে ফুটিয়ে তোলে নারী দিবস নিয়ে নিজেদের ভাবনা। এই আয়োজনের সব ছবি নিয়ে ১৯ মার্চ থেকে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে সপ্তাহব্যাপী একটি প্রদর্শনী চলবে। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার, ট্রেড এক্সেল গ্রাফিকস ও বেঙ্গল ফাউন্ডেশন।