গশ্চি উচ্চবিদ্যালয়ে ৬০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে ৬০ বছর পূর্তি উৎ​সবের উদ্বোধন করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী
কেক কেটে ৬০ বছর পূর্তি উৎ​সবের উদ্বোধন করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী

আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, গুণীজন সংবর্ধনা, কৃতী ছাত্রছাত্রী সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গশ্চি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।

১৩ জানুয়ারি দিনটির শুরু হয় বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা দিয়ে। ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল আর অজস্র গাড়ির বহর নিয়ে ঢাকঢোল বাজিয়ে ও গ্রাম্য সানাইয়ের সুরে শিক্ষক–শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা নেচে–গেয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে স্কুল প্রাঙ্গণে ফিরে এসে শোভাযাত্রাটি শেষ করে।

১৪ জানুয়ারি মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক শাহাজাহান মিয়া এবং গাছবাড়িয়া কলেজের অধ্যক্ষ ড. নারায়ণ বৈদ্য। উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও আলমগীর হায়দারের পরিচালনায় সভায় বক্তব্য দেন গশ্চি উচ্চবিদ্যালয়ের সভাপতি আনোয়ার পাশা, মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, সাবেক চেয়ারম্যান এম এ আজিজ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউনিয়ন চেয়ারম্যান রোকন উদ্দীন, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, ডা. এনামুল হক, ফখরুল ইসলাম, তপন ঘোষ, সৈয়দ মোজাফ্ফর হোসেন, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, আ. জ. ম রাশেদ, ফজল করিম ও উদয় দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া, চ্যানেল আই সেরা কণ্ঠের মেজবাহ বাপ্পী, জাদুশিল্পী রাজীব বসাক, বাউলশিল্পী হাজেরাতুজ জোহরা মুক্তা, ব্যান্ডদল স্পার্কের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সবশেষে প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিনয়ে শহর থেকে বউ এনেছি নাটক পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি