গা ড়ি র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নতুন গাড়ি কিনেছে হাবলু। পরদিন হাবলুর মা বললেন, ‘হাবলু বাবা, আজ মেহমান আসবে। এদিকে ঘরে বাজার-সদাই কিচ্ছু নেই। জলদি বাজার করে আয়, দেরি করিস না।’হাবলু বলল, ‘তুমি কোনো চিন্তা কোরো না মা, বাজার দূরে হলে কী হবে, এখন তো আমার গাড়ি আছে। আমি এই যাব আর আসব।’হাবলু গেল বাজারে, এদিকে ফেরার আর নাম নেই। মা তো দুশ্চিন্তায় শেষ।অনেকক্ষণ বাদে ফিরল হাবলু।মা: কিরে, তোর এত দেরি হলো কেন?হাবলু: আর বোলো না মা, বাজারে যেতে তো লাগল ২০ মিনিট। কিন্তু ফেরার সময় দুই ঘণ্টা পেরিয়ে গেল।মা: কেন কেন?হাবলু: বোকা গাড়িওয়ালারা সামনে যাওয়ার গিয়ার দিয়েছে চারটা, আর পেছনে আসার গিয়ার মাত্র একটা?!জয়নাল সাহেব বেজায় কৃপণ। একদিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। গাড়িটা দুমড়েমুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন জয়নাল। পুলিশ ঘটনাস্থলে এসে দেখল, জয়নাল সাহেব গাড়ির পাশে বসে হাউমাউ করে কাঁদছেন, আর বলছেন, ‘আমার এত দামি গাড়িটার কী হলো গো...’পুলিশ: আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গেছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো জয়নাল সাহেবের। এবার আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন, ‘ও খোদা গো! আমার এত সাধের দামি রোলেক্স ঘড়িটা...’সর্দারজি নতুন নতুন গাড়ি চালানো শিখেছেন। হাইওয়ে ধরে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে তিনি একটা গাড়ির পেছন থেকে ধাক্কা দিলেন। গাড়ি থেকে নেমে এল বিশালদেহী এক কুস্তিগির। সর্দারজির শার্টের কলার ধরে তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বের করে বলল, ‘কত বড় সাহস, আমার নতুন গাড়ি তুমি ভেঙে ফেলেছ? আজ তোমাকে দেখাব মজা।’রাস্তার পাশের মাঠে গোল একটা বৃত্ত আঁকল কুস্তিগির। সর্দারজিকে বৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে বলল, ‘এখানে দাঁড়িয়ে দেখো, তোমার গাড়ি আমি কী করি। কিন্তু খবরদার, এই বৃত্ত থেকে বের হবে না।’সর্দারজির গাড়ির দরজাটা এক লাথি দিয়ে ভেঙে ফেলল কুস্তিগির। পেছনে তাকিয়ে দেখে, সর্দারজি মুচকি মুচকি হাসছেন।আরও খেপে গেল কুস্তিগির। সে সর্দারজির গাড়ির জানালাগুলো ভেঙে ফেলল। তবু সর্দারজির হাসি থামে না। রেগেমেগে কুস্তিগির বলল, ‘এই বুদ্ধু, তুমি হাসছ কেন?’সর্দারজি বললেন, ‘বুদ্ধু আমি না তুমি? তুমি যতবার গাড়ি ভাঙার জন্য পেছনে ফিরেছ, ততবার আমি বৃত্ত থেকে বের হয়েছি, তুমি দেখোনি!’ঝন্টু নতুন গাড়ি কিনেছে। একদিন রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। ঝন্টু গাড়ির সামনের বনেট খুলে দেখে, ভেতরে ইঞ্জিন নেই। ঝন্টু তো হতবাক! এদিকে ঝন্টু আসলে জানত না, এ ধরনের গাড়ির ইঞ্জিন থাকে পেছন দিকে।এমন সময় সে পথ দিয়েই যাচ্ছিল ঝন্টুর বন্ধু মন্টু। মন্টুর গাড়িও একই ধরনের। ঝন্টুকে পথের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নেমে এল মন্টু।মন্টু: কিরে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস কেন?ঝন্টু: আর বলিস না, দুষ্ট গাড়িবিক্রেতারা আমাকে ইঞ্জিন ছাড়া গাড়ি ধরিয়ে দিয়েছে। তুইও দেখছি আমার মতো গাড়ি কিনেছিস। ঠকেছিস রে বন্ধু, ঠকেছিস...মন্টু: চিন্তা করিস না, আমার গাড়ির পেছনে একটা এক্সট্রা ইঞ্জিন আছে!দুই সর্দার গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ এক সর্দারের মনে হলো, গাড়ির ইন্ডিকেটর বাতিটা কাজ করছে না। তিনি অপর সর্দারকে বললেন, ‘দেখো তো, ইন্ডিকেটরটা কাজ করছে কি না।’অপর সর্দার গাড়ি থেকে নামলেন। সামনে থেকে দেখে বললেন, ‘জ্বলেছে! না না, নিভে গেছে! আবার জ্বলেছে! যাহ নিভে গেল! জ্বলেছে! নিভে গেছে! আবার জ্বলল.......!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ