গাউসিয়া হক কমিটি বহদ্দারহাট শাখার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৮২তম খোশরোজ শরিফ উপলক্ষে ১১ ডিসেম্বর গাউসিয়া হক কমিটি বহদ্দারহাট শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের এক কিলোমিটার এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের উত্তরাধিকারী সৈয়দ মোহাম্মদ হাসান মাউজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন মাউজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলী চৌধুরী ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম। সভাপতিত্ব করেন আবুল কালাম কনট্রাকটর। বিজ্ঞপ্তি।