গাউসিয়া হক কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি সুয়াবিল দায়রা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও শাহানশাহ জিয়াউল হক (র.) মাইজভান্ডারির চন্দ্রবার্ষিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভা সম্প্রতি ফটিকছড়ির লালমাটিয়ার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। এতে প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য শাহেদ আলী চৌধুরী। অন্যান্যের মধ্যে মাওলানা হাবিবুল হোসাইন, মাওলানা মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।