গাউসুল আজম মাইজভান্ডারি ফোরামের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান-এ গাউসুল আজম মাইজভান্ডারি ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন সম্প্রতি নগরের একটি সামাজিক কেন্দ্রে সংগঠনের সভাপতি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে তিন বছরের জন্য (২০১১-১৪) সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি ফোরামের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। ২১ সদস্যের কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (মজিআ)। সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল আবছার আমিরি। বিজ্ঞপ্তি।